-
স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন
আগস্ট ১৫, ২০২২ ০২:৪৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। তিনি গতকাল (রোববার) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রত্যয় ব্যক্ত করেন বলে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সংসদ স্পিকার আরিফ আলভিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
-
পরমাণু স্থাপনায় মোতায়েন রুশ সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে: জেলেনস্কি
আগস্ট ১৪, ২০২২ ০৯:০৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মোতায়েন রাশিয়ার সেনাদের ওপর ইউক্রেনের সেনারা হামলা চালাচ্ছে। ইউরোপের সর্ববৃহৎ এ পরমাণু স্থাপনা নিয়ে যখন বড় রকমের উদ্বেগ সৃষ্টি হয়েছে তখন জেলেনস্কি এই কথা বললেন।
-
রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে: হেনরি কিসিঞ্জার
আগস্ট ১৪, ২০২২ ০৭:০৬আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছে, রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। ইউক্রেন এবং তাইওয়ানকে কেন্দ্র করে ভয়াবহ এই যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
-
গাজা ও ইউক্রেন সংকটে পাশ্চাত্যের ভণ্ডামির নানা রহস্য!
আগস্ট ১৩, ২০২২ ১৫:৪৬ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আন্তর্জাতিক বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী নীতি ও আচরণের বিষয়টি স্বীকার করেছেন।
-
ক্রিমিয়ার রুশ ঘাঁটিতে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহৃত হয় নি: পেন্টাগন
আগস্ট ১৩, ২০২২ ১১:৪৬মার্কিন সেনা সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার জন্য আমেরিকার কোনো অস্ত্র ব্যবহার করা হয় নি। গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে প্রায় আটটি বিমান ও প্রচুর পরিমাণে গোলাবারুদ ধ্বংস হয়। ধারণা করা হচ্ছে- এই হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে।
-
রুশ হামলায় মার্কিন রাডার সিস্টেম ও হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস
আগস্ট ১৩, ২০২২ ০৮:৩৭রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে মার্কিন নির্মিত রাডার সিস্টেম ধ্বংস এবং অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে, দোনেস্ক অঞ্চলে দুটি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে।
-
ইউক্রেন নয় ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া: মস্কো
আগস্ট ১২, ২০২২ ০৫:৩৩রাশিয়া বলেছে, দেশটি ‘নিশ্চিতভাবে’ ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে; ইউক্রেনের বিরুদ্ধে নয়।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো বৃহস্পতিবার মস্কোয় তরুণ রাজনীতিবিদদের এক সমাবেশে একথা বলেন।
-
‘পশ্চিমা দেশগুলোর চাপের কাছে নতিস্বীকার করবে না দক্ষিণ আফ্রিকা’
আগস্ট ১২, ২০২২ ০২:৫৭ইউক্রেন যুদ্ধে যেকোনো একটি পক্ষ নেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে চাপ সৃষ্টি করছে তাতে নমনীয় হবে না দক্ষিণ আফ্রিকা। দেশটি আরো বলেছে, পাশ্চাত্য কখনও কখনও দক্ষিণ আফ্রিকার ওপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায় যা গ্রহণযোগ্য নয়।
-
পরমাণু জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া
আগস্ট ১১, ২০২২ ০৫:২৫ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহবান করেছে রাশিয়া। গত কিছুদিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এজন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর: ইউক্রেন ইস্যুতে সমর্থন লাভের চেষ্টা
আগস্ট ১০, ২০২২ ১৫:০৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন আফ্রিকার কয়েকটি দেশ সফরকালে নিরাপত্তা, খাদ্য সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়টি ছাড়াও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সমর্থন লাভের বিষয়ে ওই দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ব্লিঙ্কেন দক্ষিণ আফ্রিকা, ডেমোক্রেটিক কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টদের সাথে সাক্ষাত করেছেন।