• কথাবার্তা:

    কথাবার্তা: "সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছে সিইসি"

    জুলাই ১৮, ২০২২ ১১:৫৫

    সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

  • ন্যাটোর হুমকিকে রাশিয়া উপেক্ষা করতে পারে না: মেদভেদেভ

    ন্যাটোর হুমকিকে রাশিয়া উপেক্ষা করতে পারে না: মেদভেদেভ

    জুলাই ১৮, ২০২২ ০৭:৪১

    রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর হুমকি উপেক্ষা করতে পারে না। তিনি মস্কোয় এক বক্তব্যে বলেন, ন্যাটো জোট নিজেকে সম্প্রসারিত করবে না বলে প্রতিশ্রুতি দিলেও গত ৩০ বছরে পূর্বদিকে এই জোটের ব্যাপক বিস্তার ঘটেছে এবং এটি রাশিয়ার সীমান্তে পৌঁছে গেছে।

  • রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আকস্মিকভাবে ইউক্রেন সফর করলেন

    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আকস্মিকভাবে ইউক্রেন সফর করলেন

    জুলাই ১৬, ২০২২ ১০:০৩

    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন। সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) এ কথা জানিয়েছে।

  • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে হত্যা করছে: অরবান

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে হত্যা করছে: অরবান

    জুলাই ১৫, ২০২২ ১২:৪৪

    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা ছিল ভুল পদক্ষেপ এবং ইউরোপীয় ইউনিয়ন তার অবস্থান পরিবর্তন না করলে এই নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আজ (শুক্রবার) এক রেডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

  • কথাবার্তা: নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো যাবে না

    কথাবার্তা: নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো যাবে না

    জুলাই ১৪, ২০২২ ১২:৪৪

    সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৪ জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

  • বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত দোনেস্ক প্রজাতন্ত্র

    বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত দোনেস্ক প্রজাতন্ত্র

    জুলাই ১৪, ২০২২ ১০:৪৭

    দোনেস্ক প্রজাতন্ত্রের এক্সিকিউটিভ সার্ভিস বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। দোনেস্ক প্রজাতন্ত্রের নেতা ডেনিস পুশিলিন গতকাল (বুধবার) সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান।

  • উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

    উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

    জুলাই ১৪, ২০২২ ০৯:৩৯

    দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন।

  • পুতিনের তেহরান সফরে ড্রোন কেনা নিয়ে কোনো কথা হবে না: ক্রেমলিন

    পুতিনের তেহরান সফরে ড্রোন কেনা নিয়ে কোনো কথা হবে না: ক্রেমলিন

    জুলাই ১৪, ২০২২ ০৪:৪২

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আসন্ন তেহরান সফরে ইরানের কাছ থেকে ড্রোন কেনা নিয়ে কোনো আলোচনা করবেন না। এ খবর জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।তিনি গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

  • ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫০ সেনা নিহত

    ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫০ সেনা নিহত

    জুলাই ১৩, ২০২২ ১৬:০৭

    রাশিয়ার হামলায় ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩৫০ সেনা নিহত হয়েছে। এ দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেছেন, ইউক্রেনের নিকোলাইভ এলাকায় রুশ সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সাড়ে তিনশ'র বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া ২০টি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে।

  • রাশিয়াকে ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়াকে ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ১৩, ২০২২ ১৪:১৫

    রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইতালির বহুল প্রচারিত 'লা রিপাবলিকা' পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ প্রসঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনে সংঘাত বাড়িয়ে দিতে পারে এমন যেকোনো পদক্ষেপ গ্রহণ থেকে তেহরান বিরত রয়েছে।