-
ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল জার্মানি
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:২৮ইউক্রেনে ট্যুরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত রেখেছে জার্মানি। এসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় প্রশিক্ষণ দিতে যেসব টেকনিশিয়ানকে ইউক্রেনে পাঠানো হবে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
-
পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা ছড়িয়ে পড়ার বিষয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৫:১৭জাতিসংঘের মহাসচিব এন্তোনি গুতেরেস বিশ্বকে একটি নতুন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় প্রবেশ করা এবং বিশ্বজুড়ে "ধ্বংসের" ছায়া ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভার শেষ দিনে তিনি বলেছেন, একটি উদ্বেগজনক নতুন অস্ত্রের প্রতিযোগিতা চলছে এবং কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়তে পারে।
-
ইউক্রেনের জন্য বড় রকমের বাজেট কাটছাঁটের প্রস্তাব মার্কিন আইন প্রণেতাদের
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৩:৩১ইউক্রেনের জন্য বড় রকমের তহবিল কাটছাঁটের প্রস্তাব দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যখন বাজেট স্বল্পতার জন্য মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন এই তহবিল কাটছাঁটের প্রস্তাব দেয়া হলো। অবশ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আমেরিকার পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
-
ইউক্রেন হত্যার দাবি করার পর রুশ কমান্ডারের ভিডিও প্রকাশ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ০৬:২১রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্তোর সোকোলভ একটি বৈঠকে অংশগ্রহণ করছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। এর একদিন আগে ইউক্রেন দাবি করেছিল, তারা ক্রিমিয়া প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভকে হত্যা করেছে।
-
ইউক্রেনের জন্য আমেরিকার তহবিল দ্রুত ফুরিয়ে আসছে
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১৩:১৭হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি দাবি করেছেন, ইউক্রেনের জন্য আমেরিকার তহবিল দ্রুত ফুরিয়ে আসছে। যদি মার্কিন কংগ্রেস একটি নতুন বাজেট বিল পাস করতে ব্যর্থ হয় তাহলে পেন্টাগন শুধুমাত্র "কয়েক সপ্তাহ" ইউক্রেনে যুদ্ধে সমর্থন দিতে সক্ষম হবে।
-
নির্বাচন অনুষ্ঠানের জন্য পশ্চিমা কর্মকর্তারা জেলেনস্কিকে চাপ দিচ্ছেন
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১০:২৬পশ্চিমা সরকারি কর্মকর্তারা ইউক্রেনে জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য ভলোদিমির জেলেনস্কি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। তবে ইউক্রেনের কর্মকর্তারা এই চাপ ঠেকানোর চেষ্টা করছেন। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট গতকাল (রোববার) এই খবর দিয়েছে।
-
‘ইউক্রেনের সঙ্গে অস্ত্র ব্যবসা করে কিছু দেশ যুদ্ধকে খেলার বস্তু বানিয়েছে’
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৫:০৮কিছু দেশ প্রথমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে কিছু দেশের স্বার্থ রয়েছে এবং সেটি হচ্ছে অস্ত্র বিক্রি এবং অস্ত্র ব্যবসা।
-
আর কখনও আমাদের অপমান করবেন না: ইউক্রেনকে পোল্যান্ডের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:২৫আন্তর্জাতিক অঙ্গনে আবার পোল্যান্ডের ‘কুৎসা রটনার’ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাইয়িকি। খাদ্যশষ্য রপ্তানি নিয়ে ওয়ারশ’ ও কিয়েভের মধ্যে যখন প্রচণ্ড বাক্য বিনিময় চলছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।
-
যুদ্ধ শেষ হওয়ার আগে ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন: মহাসচিব
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৭:৩৩যুদ্ধ শেষ হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটোতে নেয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।
-
‘ইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই'
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৪:৪৯ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেনের চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরো বলেছেন, চলমান সংঘাত অবসানের সবচেয়ে ভালো পথ হচ্ছে কিয়েভ এবং মস্কোর মধ্যে যুদ্ধ বন্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে এর সমাধান খোঁজা।