-
রুশ হামলায় ইউক্রেনে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ধ্বংস’
মে ১৭, ২০২৩ ১৬:৪৯রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন নির্মিত একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। সোমবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রাশিয়া যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস হয়।
-
ইউক্রেনকে এফ-সিক্সটিন যুদ্ধবিমান দিতে সাহায্য করবে ব্রিটেন
মে ১৭, ২০২৩ ১৫:২১ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য তিনি একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের বিমান সক্ষমতা গড়ে তোলার জন্য তিনি এই পদক্ষেপ নেবেন।
-
৫০ কোটি ইউরো দেয়ার ক্ষেত্রে ইইউ’র প্রচেষ্টা ঠেকিয়ে দিল হাঙ্গেরি
মে ১৬, ২০২৩ ১০:০৫ইউক্রেনের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ৫০ কোটি ইউরো দিতে ইউরোপীয় ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছিল তা ঠেকিয়ে দিয়েছে জোটের অন্যতম সদস্য দেশ হাঙ্গেরি। ইতালির বার্তা সংস্থা এএনএসএ গতকাল (সোমবার) এই খবর দিয়েছে।
-
ইউক্রেনকে জঙ্গিবিমান পাঠাতে প্রস্তুত নয় ফ্রান্স
মে ১৫, ২০২৩ ১৫:৫২ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনের কাছে এখনই জঙ্গিবিমান পাঠানোর কথা বিবেচনা করছেন না। তিনি মনে করেন, বিষয়টি নিয়ে এখনো আলোচনা করার সময় হয় নি। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।
-
এবার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ড্রোন দেবে ব্রিটেন
মে ১৫, ২০২৩ ১৩:৩৭রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার শত শত ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা ২৫০ কিলোমিটারের বেশি।
-
জার্মানিকে প্রধান অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত করতে চায় ইউক্রেন
মে ১৫, ২০২৩ ০৮:১৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো দ্রুত গতিতে অত্যাধুনিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহ করার জন্য জার্মান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্লিন সফরে গিয়ে তিনি জার্মান প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের কাছে এ আহ্বান জানান।
-
ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার আহ্বান জানালেন বোরেল
মে ১৪, ২০২৩ ০৫:২৩রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে অবিলম্বে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল।
-
ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ব্রিটেন, রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ
মে ১৩, ২০২৩ ১০:৩৬ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে ব্রিটেন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের এই পদক্ষেপ ইউক্রেন সংঘাতকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে।
-
‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হিটলারের পরিণতি বরণ করতে হবে’
মে ১৩, ২০২৩ ০৯:৩২রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শেষ পর্যন্ত হিটলারের পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ গতকাল (শুক্রবার) এই মন্তব্য করেন।
-
ইউক্রেনকে আরো ১২০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা
মে ১০, ২০২৩ ০৬:৩৬ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন দেশটিকে আরো ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।