• ল্যাভরভ বললেন ‘গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই’

    ল্যাভরভ বললেন ‘গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই’

    ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৯:১৩

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন ইস্যুতে মস্কোর কাছে নতুন কিছু বার্তা পাঠিয়েছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্লিংকেনের বার্তার বিশেষ কোনো মূল্য নেই, কারণ এতে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে গতকাল (মঙ্গলবার) দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন ল্যাভরভ।

  • ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা

    ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা

    ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৮:৩২

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের ড্রোন উৎপাদন কারখানার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীকে ইরান ড্রোন সরবরাহ করছে -এমন অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা দেয়া হলো।

  • ইউক্রেনের জন্য যৌথভাবে গোলা তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া

    ইউক্রেনের জন্য যৌথভাবে গোলা তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া

    জানুয়ারি ৩১, ২০২৩ ১০:১২

    রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনের জন্য যৌথভাবে ১৫৫ মিলিমিটার কামানের গোলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু গতকাল (সোমবার) প্যারিস সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

  • রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করলো ইউরোপীয় ইউনিয়ন

    রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করলো ইউরোপীয় ইউনিয়ন

    জানুয়ারি ৩০, ২০২৩ ১৫:২৫

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে (২৪ ফেব্রুয়ারি,২০২২) আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ কঠোর চাপ দিয়ে এসেছে। যদিও রাশিয়া সকল নিষেধাজ্ঞা ও চাপের জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে। এরকম পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল গত ২৭ জানুয়ারি (শুক্রবার) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে।

  • কিয়েভ সরকার এ পর্যন্ত ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে

    কিয়েভ সরকার এ পর্যন্ত ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে

    জানুয়ারি ২৮, ২০২৩ ১০:৫৪

    ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো জানিয়েছেন, এ পর্যন্ত তার দেশ বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে।

  • ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে তা ভাবাই যায় না’

    ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে তা ভাবাই যায় না’

    জানুয়ারি ২৬, ২০২৩ ১৩:১৮

    জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে এটা ভাবাই যায় না। সেক্ষেত্রে জাপান ইউক্রেনের পক্ষ নেয়ায় মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য টোকিওকে চড়া মূল্য দিতে হবে। 

  • ওডেসাকে নিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল রাশিয়া

    ওডেসাকে নিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল রাশিয়া

    জানুয়ারি ২৬, ২০২৩ ০৭:৪৫

    ইউক্রেনের বন্দরনগরী ওডেসাকে ‘বিপদের মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত ইউনেস্কো নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওডেসা শহর সম্পূর্ণ বিপদমুক্ত। এটির জন্য এখন একমাত্র বিপদ ‘ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সরকার।’

  • ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে

    ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে

    জানুয়ারি ২৫, ২০২৩ ১৫:৩৪

    আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাংক সরবরাহ করে তবে রাশিয়ার সেনারা তা ধ্বংস করে ফেলবে।

  • কয়েকজনকে বহিষ্কার করেছেন জেলেনস্কি, কেউ করেছেন স্বেচ্ছায় পদত্যাগ

    কয়েকজনকে বহিষ্কার করেছেন জেলেনস্কি, কেউ করেছেন স্বেচ্ছায় পদত্যাগ

    জানুয়ারি ২৫, ২০২৩ ১২:০১

    যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দুর্নীতির মহোৎসবে ছেদ কেটেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বহিষ্কার করেছেন অথবা তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির একজন সিনিয়র সহকারী।

  • শেষ পর্যন্ত ইউক্রেনকে আব্রামস ট্যাংক দিতে যাচ্ছে আমেরিকা

    শেষ পর্যন্ত ইউক্রেনকে আব্রামস ট্যাংক দিতে যাচ্ছে আমেরিকা

    জানুয়ারি ২৫, ২০২৩ ০৬:৫৪

    রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে দিতে কিয়েভকে বহু-আকাঙ্ক্ষিত আব্রামস ট্যাংক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেক নাটকের পর শেষ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে আব্রামস ট্যাংক দিতে সম্মত হয়েছে।