-
রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৬:০৬রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি বলেছেন, ইউক্রেনের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার রুশ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে।
-
প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাসহ পাশ্চাত্যের প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৪:৪৯পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটো জোট।
-
'সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-কে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে'
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৩:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরোপের দেশগুলোতে সতর্ক করে বলেছে, তারা মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও-র প্রতি যে সমর্থন দিচ্ছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।
-
ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৫:১০ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনে অবস্থান করা ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
-
ইউক্রেনে নিভে গেছে ব্রিটিশ দূতাবাসের আলো; সরছে না ইইউ
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১৪:৪০ইউক্রেনের ব্রিটিশ দূতাবাস থেকে সেদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে। একইসঙ্গে দূতাবাসের নিরাপত্তা কর্মীদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা রিয়া নোভস্তি।
-
নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব ‘অবমাননাকর’: রাশিয়া
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:৩৭রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবির জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ‘অবমাননাকর ও অন্তঃসারশূন্য’ বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইইউভুক্ত প্রতিটি দেশকে আলাদা আলাদা চিঠি দিয়ে ‘সামষ্টিক নিরাপত্তা’র ব্যাপারে এসব দেশের উপলব্ধি জানতে চেয়েছিলেন।
-
রাশিয়া ও ইউরোপ ভিয়েনা সংলাপে আরো গতি চায়: উলিয়ানোভ
ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৭:৫৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপে আরো বেশি গতি আশা করছে রাশিয়া ও ইউরোপ। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আরো বেশি মনযোগী হওয়া জরুরি।
-
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৭:১৬ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এক সপ্তাহ বিরতির পর মঙ্গলবার বিকেল থেকে যখন ভিয়েনায় আবার আলোচনা শুরু হয়েছে তখন বোরেল এ মন্তব্য করলেন।
-
ভিয়েনা বৈঠকের সর্বশেষ অবস্থা নিয়ে বোরেল ও আব্দুল্লাহিয়ানের টেলিফোনালাপ
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১৩:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা বিষয়ক আলোচার সর্বশেষ অবস্থা নিয়ে টেলিফোনে মতবিনিময় করেছেন।
-
‘আলোচনায় অগ্রগতি হলেও আমাদের প্রত্যাশা এখনও পূরণ হয়নি’
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ০৮:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এখনও আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। ইরান সুস্পষ্ট ও দৃঢ়ভাবে একটি ভালো চুক্তি চায় বলেও তিনি মন্তব্য করেছেন।