-
চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল ব্রিটেন
ফেব্রুয়ারি ০১, ২০২০ ১০:৪৪আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে গেছে ব্রিটেন। দেশটি গত ৪৭ বছর ধরে এ সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য ছিল। ২০১৬ সালে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আয়োজিত গণভোটের রায়ের তিন বছরেরও বেশি সময় পর সদস্যপদ ছাড়লো ব্রিটেন।
-
ইইউ'তে ‘সিএএ’ বিরোধী প্রস্তাব: আপত্তি জানিয়ে লোকসভার স্পিকারের চিঠি
জানুয়ারি ২৮, ২০২০ ০৮:৪৪ভারতের বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যে প্রস্তাব পেশ করা হয়েছে তার বিরোধিতা করে ইইউতে চিঠি পাঠালেন সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা।
-
‘তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন’
জানুয়ারি ২১, ২০২০ ১০:০৩পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে ‘অবৈধভাবে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
-
ইরানের পরমাণু সমঝোতা: আমেরিকার মোকাবিলায় ইউরোপের নতজানু নীতি
জানুয়ারি ১৬, ২০২০ ১৩:৪১তিন ইউরোপীয় দেশের পক্ষ থেকে পরমাণু সমঝোতার মতবিরোধ নিরসনের ম্যাকানিজম চালু করার ব্যাপারে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে আমেরিকার মোকাবিলায় এসব দেশের নতজানু নীতি ফুটে উঠেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ‘মশে’ নামের ওই ম্যাকানিজম চালু করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই তিন দেশকে এটি চালু করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। এখান থেকে বোঝা যায়, ইউরোপীয় দেশগুলো আমেরিকার ইরান-বিদ্বেষী ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছে।
-
ইরান নিয়ে ইউরোপীয়দের হুমকি দিয়েছিলেন ট্রাম্প: রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২০ ১২:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ। তবে এ ঘোষণার আগে ইউরোপের এসব দেশকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার গতকালের (বুধবার) এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
-
আনেন-জারিফ বৈঠকে ইউরোপের সংঘাতময় সিদ্ধান্তের নিন্দায় জারিফ
জানুয়ারি ১৫, ২০২০ ১২:১২ভারতের নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে বসেছেন। গতকাল সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফের সঙ্গে জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইলস আনেনের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
-
এবার পঞ্চম পর্যায়ের পদক্ষেপ: ইরানকে মোকাবেলার আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
ডিসেম্বর ১৯, ২০১৯ ১৩:৩১ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ব্রিটেনের অবস্থান থেকে বোঝা যায় পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পালনের কোনো সদিচ্ছা ইউরোপের নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রব পরমাণু সমঝোতায় দেয়া ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করার পদক্ষেপকে অত্যন্ত বিপদজনক অভিহিত করে ইরানের এ পদক্ষেপ মোকাবেলার আহ্বান জানিয়েছেন।
-
এখনো ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করা সম্ভব: জোসেপ বোরেল
ডিসেম্বর ১১, ২০১৯ ০৪:২০ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক নয়া প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এখনো রক্ষা করা সম্ভব। তিনি গতকাল (মঙ্গলবার) প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
বিশ্বের নিরাপত্তা রক্ষায় পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই: জোসেফ বোরেল
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৬:০৩ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় পৌঁছার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু গত বছর মে মাসে আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে গেলেও সমঝোতা অনুযায়ী ইরানের স্বার্থ রক্ষায় ইউরোপ ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু তারপরও ইউরোপ পরমাণু সমঝোতার গুরুত্ব উপলব্ধি করে এটিকে রক্ষার কথা বলছে।
-
ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের উপরে অসন্তুষ্ট: জাওয়াদ জারিফ
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৫:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি পূরণ না করায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি তার দেশ অবশ্যই অসন্তুষ্ট।