-
ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট হতে দেবেন না করবিন
ডিসেম্বর ২৩, ২০১৮ ১২:১৩ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন ইউরোপীয় ইউনিয়ন থেকে তার দেশের বেরিয়ে যাওয়ার বিষয়ে দ্বিতীয় গণভোট আয়োজনের ধারণা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি আগাম নির্বাচন হয় এবং লেবার দল ক্ষমতায় আসে তাহলে তিনি নতুন কোনো গণভোট ছাড়াই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে নেবেন।
-
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করল ইউরোপীয় ইউনিয়ন
ডিসেম্বর ১৪, ২০১৮ ০৪:৪৩ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’ভুক্ত দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরো ছয় মাসের জন্য নবাবয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেছেন, ইউক্রেন সংকট সমাধান সংক্রান্ত মিনস্ক চুক্তি বাস্তবায়ন না করায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করা হলো।
-
আস্থা ভোটের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী, অনিশ্চয়তায় ব্রেক্সিট
ডিসেম্বর ১২, ২০১৮ ১২:১৫আস্থা ভোটের মুখে পড়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তার বিরুদ্ধে বাংলাদেশ সময় আজ রাতেই এ ভোট অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে যে, নিজের দল কনজারভেটিভ পার্টির সদস্যরাই আস্থা ভোটের উদ্যোগ নিয়েছেন।
-
তেলের লেনদেনে ডলার বাদ দিতে যাচ্ছে ইউরোপ
ডিসেম্বর ০৬, ২০১৮ ২০:৩১ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশের সঙ্গে তেল চুক্তির ক্ষেত্রে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রা ইউরো ব্যবহার করবে। এসব চুক্তির মূল্যমান হবে ৩০০ বিলিয়ন ইউরোর বেশ। ইউরোপীয় ইউনিয়নের একজন কমিশনারের বরাত দিয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
-
২০১৯ সালের আগেই ইউরোপ প্রতিশ্রুতি পূরণ করবে: ইরানের আশা
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৪:৩৭পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে ইউরোপের দেশগুলো ২০১৯ সাল শুরুর আগেই তাদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হতে ফের ইউরোপের প্রতি আমেরিকার আহ্বান
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৫:৫২মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ইরান বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করল ইরান ও ইইউ
নভেম্বর ২৮, ২০১৮ ১২:১৯২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরান এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। আমেরিকা এ সমঝোতা থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার পর ইরান ও ইইউ'র পক্ষ থেকে এ বক্তব্য এলো।
-
বাণিজ্য চালু রাখতে নতুন লেনদেন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে: ইরান
নভেম্বর ২২, ২০১৮ ০৩:১৭ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নতুন একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খবর দিয়েছেন। তিনি বলেছেন, এ সম্পর্কে ইইউ’র সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলছে।
-
স্বাধীন নীতি নতুবা আমেরিকার কাছে আত্মসমর্পণ: কোনদিকে যাবে ইউরোপ?
নভেম্বর ২০, ২০১৮ ১৩:১৮ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, পরমাণু সমঝোতা লঙ্ঘনের মাধ্যমে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের সম্মান, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নের সম্মুখীন করেছে। তিনি ইরান সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
-
সত্যিকারের ইউরোপীয় বাহিনী প্রতিষ্ঠা করুন: জার্মান চ্যান্সেলর
নভেম্বর ১৪, ২০১৮ ১০:৩১জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ‘সত্যিকারের ও প্রকৃত’ ইউরোপীয় সেনাবাহিনী প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মারকেলের এ আহ্বানকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে। অবশ্য, ম্যাকরনের বক্তব্যকে ‘খুবই অপমানজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।