-
যুদ্ধের সমাপ্তি ঘটবে, হামাসবিহীন গাজা অলীক কল্পনা: ইসমাইল হানিয়া
ডিসেম্বর ১৪, ২০২৩ ০৬:০৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দৃশ্যত গাজায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসিক যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ নাগরিকদের বীরোচিত প্রতিরোধের প্রশংসা করেছেন।
-
হামাসের প্রবাসী নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দেবে তুরস্ক
ডিসেম্বর ০৫, ২০২৩ ০৫:৫৭গাজা উপত্যকার বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানকারী হামাস নেতাদের হত্যা করা হলে ইসরাইলকে তুরস্কের কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
-
‘জানমালের ক্ষয়ক্ষতির বিনিময়ে বিজয় অর্জন করেছে ফিলিস্তিনি জনগণ’
নভেম্বর ২৫, ২০২৩ ০৬:১৪গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলার সময় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি গাজায় বর্তমানে চলমান যুদ্ধবিরতিকে হামাসের ‘রাজনৈতিক ও সামরিক’ বিজয় বলে অভিহিত করেছেন।
-
হামাসের শর্ত মেনে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ইসরাইল: ইসমাইল হানিয়া
নভেম্বর ২৫, ২০২৩ ০৬:০৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণ হামাসের দেয়া শর্ত মেনে ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যাবে।
-
ইহুদিবাদীরা বিতাড়িত হবে, তাদের জন্য কেবল পরাজয়ই অপেক্ষা করছে: ইসমাইল হানিয়া
নভেম্বর ১৭, ২০২৩ ১২:২১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী শত্রুদেরকে ফিলিস্তিনি ভূমি থেকে পুরোপুরি বিতাড়ন করা হবে এবং তাদের জন্য পরাজয় ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না। তিনি আরও বলেন, 'ফিলিস্তিনি জাতি এখন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনী অর্থাৎ ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াই সম্মান ও মর্যাদার লড়াই। আল্লাহর রহমতে আমরাই বিজয়ী হব।'
-
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা করে যাবে ইরান: সর্বোচ্চ নেতা
নভেম্বর ০৬, ২০২৩ ০৬:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ নীতিগত কারণে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে। সম্প্রতি গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন।
-
গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্ববাসীর ডাকে সাড়া দিন: পশ্চিমাদের উদ্দেশে হানিয়া
নভেম্বর ০৫, ২০২৩ ১২:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান বলেছেন: আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের উচিত গাজায় যুদ্ধবিরতির জন্য নিজ নিজ দেশের জনগণের আহ্বানে সাড়া দেওয়া।
-
যুদ্ধ শুরুর পর হামাস নেতার ইরান সফর: সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ
নভেম্বর ০৫, ২০২৩ ০৬:৩৩গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরান সফর করে এদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামাসের পলিটব্যুরো সদস্য এবং লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান এ খবর জানিয়েছেন।
-
গাজায় ইসরাইলি আগ্রাসনে আমেরিকার সবুজ সংকেত আছে
নভেম্বর ০৪, ২০২৩ ১৫:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমেরিকার সবুজ সংকেত আছে।
-
‘বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে পরাজয় রুখতে পারবে না ইসরাইল’
নভেম্বর ০২, ২০২৩ ০৬:৩৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় পরাজয় ও অপমানের বদলা নিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপকভাবে গণহত্যা চালাচ্ছে।