-
আমরা যেকোনো হুমকির কঠোর ও কষ্টদায়ক জবাব দেব: মেজর জেনারেল আবদুল্লাহি
জুন ১১, ২০২৬ ১৮:১৭পার্সটুডে জানিয়েছে,ইসলামি প্রজাতন্ত্র ইরানের “হযরত খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় ঘাঁটি'র কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি একটি বার্তা দিয়েছেন। এই বার্তাটি “দ্বিতীয় আরোপিত যুদ্ধের প্রথম বার্ষিকী” উপলক্ষে প্রকাশ করা হয়েছে।
-
নেতানিয়াহুসহ ইসরায়েলের চার মন্ত্রীকে বয়কট করার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
জুন ১১, ২০২৬ ১০:৫৮পার্সটুডে- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
-
বিজয়ের পথ আত্মত্যাগ, প্রতিরোধ ও শাহাদাতের মধ্য দিয়েই নির্মিত হয়: কলিবফ
জুন ১০, ২০২৬ ২১:০৯পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধগুলোর শহীদদের স্মরণ করে এক বার্তায় বলেছেন, এই যুদ্ধগুলো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বিজয়ের পথ প্রতিরোধ, আত্মত্যাগ এবং শাহাদাতের মধ্য দিয়েই অতিক্রম করে। তিনি বলেন, জনগণের জাগরণ ও জাতীয় ঐক্য যুদ্ধক্ষেত্রের শক্তিকে আরও সুদৃঢ় করে এবং জাতিগুলোকে জাগ্রত ও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে।
-
হিজবুল্লাহর পরিবর্তিত কৌশল: কম দেখা যায়, কিন্তু বেশি কার্যকরভাবে আঘাত হানে
জুন ১০, ২০২৬ ১৯:২০পার্সটুডে: হিজবুল্লাহর হামলা, অ্যামবুশ ও নির্ভুল ড্রোন অপারেশন নিয়ে সাম্প্রতিক খবর বৃদ্ধি পাওয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—২০২৪ সালের ৬৬ দিনের যুদ্ধের পর কি হিজবুল্লাহ পরিবর্তিত হয়েছে? মাঠ পর্যায়ের তথ্য বলছে, এই সংগঠন শুধু পুনর্গঠিত হয়নি, বরং তাদের যুদ্ধ কৌশলও আরও উন্নত ও বুদ্ধিদীপ্ত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন—তীব্র প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
জুন ১০, ২০২৬ ১৯:০৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের “আগ্রাসনমূলক কর্মকাণ্ড” প্রসঙ্গে জানিয়েছে, এসব হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।
-
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি
জুন ১০, ২০২৬ ১৮:২২পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় কমান্ড ঘোষণা করেছে যে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
-
ট্রাম্প-বিবি জানেন, ইরানকে পরাজিত করা অসম্ভব; ইসরায়েল সম্পূর্ণভাবে ব্যর্থ
জুন ১০, ২০২৬ ১৮:১৩পার্সটুডে-ইসরায়েলি দৈনিক মারিভ স্বীকার করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানেন, ইরানকে পরাজিত করা অসম্ভব।
-
ইসরাইল-আমেরিকার ভুল হিসাব-ইরান ভেনেজুয়েলা নয়: আবদুল বারি আতওয়ান
জুন ১০, ২০২৬ ১৫:৫৬পার্সটুডে-বিশিষ্ট আরব লেখক ও বিশ্লেষক আবদুল বারি আতওয়ান সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি এবং ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর ভুল মূল্যায়নের কথা উল্লেখ করে বলেছেন: ইরান কাউকে ভয় করে না।
-
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত
জুন ১০, ২০২৬ ১৫:০৩পার্সটুডে- লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর তায়ারের আল-মাসাকাইন এবং আল-বাস এলাকায় ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হয়েছেন।
-
মার্কিন ও ইসরায়েলি যুদ্ধকামী নীতির বিরুদ্ধে ব্রিটেনের জনগণের প্রতিবাদ
জুন ১০, ২০২৬ ১৪:২৮পার্সটুডে- ব্রিটেনের বিভিন্ন স্তরের জনগণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইরান ও এই অঞ্চলের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বন্ধের দাবি জানিয়ছেন।