-
ইয়েমেনে ইঙ্গো-মার্কিন সামরিক হামলা: ইরানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
জানুয়ারি ১২, ২০২৪ ১৩:০১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়েমেনে ইঙ্গো-মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নাসের কানয়ানি তাদের হামলাকে স্বেচ্ছাচারী পদক্ষেপ, ইয়েমেনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন।
-
আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব: হুথি কর্মকর্তা
জানুয়ারি ১২, ২০২৪ ১১:৪৪ইয়েমেনের হুথি সমর্থিত সেনা অবস্থানগুলোর ওপর ইঙ্গো-মার্কিন হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিকনির্দেশনা বিভাগের উপ প্রধান আব্দুল্লাহ বিন আমের বলেছেন, "আমাদের অবস্থানগুলোতে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না।
-
ইয়েমেনের সেনা অবস্থানগুলোতে হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন বাহিনী
জানুয়ারি ১২, ২০২৪ ১১:১০মধ্যপ্রাচ্যে মোতায়েন ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনা অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। হামলার জন্য জাতিসংঘের অনুমতি নেয়া হয়নি বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত নির্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলা চালানো হয়।
-
ইয়েমেনে হামলা চালিয়ে মারাত্মক ভুল করল আমেরিকা: সাবেক মার্কিন কর্মকর্তা
জানুয়ারি ১২, ২০২৪ ১১:০৭ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন উপ রাষ্ট্রদূত নাবিল খুরি বলেছেন, ইয়েমেনে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ওয়াশিংটন। তিনি এ হামলাকে ‘মার্কিন কূটনীতির ব্যর্থতা’ বলেও অভিহিত করেছেন।
-
মার্কিন জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
জানুয়ারি ১১, ২০২৪ ১১:৫৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ইয়েমেনের সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছে।
-
‘গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন পুরো অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে’
জানুয়ারি ০৮, ২০২৪ ১৭:১০ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকা বাড়াবাড়ি রকমের সমর্থন অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটবে।
-
লোহিত সাগর দিয়ে ইসরাইলের কোনো জাহাজ চলবে না: ইয়েমেন
জানুয়ারি ০৭, ২০২৪ ১১:৩৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আবারো সুস্পষ্টভাবে বলেছে, যতক্ষণ পর্যন্ত গাজায় আগ্রাসন অব্যাহত থাকবে ততক্ষণ লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরাইলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু তাই নয়, এই রুটে ইহুদিবাদী ইসরাইল অভিমুখে অন্য কোনো দেশের জাহাজও যেতে পারবে না।
-
লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ চলাচল বন্ধ করল মায়ের্স্ক
জানুয়ারি ০৬, ২০২৪ ০৬:৩২লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো আপাতত আর কোনো জাহাজ না চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়ের্স্ক। গতকাল (শুক্রবার) প্রতিষ্ঠানটি এক ঘোষণায় বলেছে, লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলা চলতে থাকায় ওই পানিসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
ইসরাইল অভিমুখী আরেকটি জাহাজে হামলা চালাল ইয়েমেনের নৌবাহিনী
জানুয়ারি ০৪, ২০২৪ ০৬:২২লোহিত সাগরে ইসরাইল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতরাতে এ খবর জানিয়ে বলেছেন, সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়।
-
পুরো আফ্রিকা ঘুরে ডিজেল ও জেট ফুয়েলবাহী কার্গো যাচ্ছে ইউরোপে
জানুয়ারি ০৩, ২০২৪ ১৫:৪৬লোহিত সাগরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলার ভয়ে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালী এড়িয়ে অন্তত চারটি ডিজেল ও জেট ফুয়েলবাহী ট্যাংকার পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপের পথে রওয়ানা হয়েছে।