• বোল্টনের উদ্ভট মন্তব্যের সমালোচনা করল উত্তর কোরিয়া

    বোল্টনের উদ্ভট মন্তব্যের সমালোচনা করল উত্তর কোরিয়া

    এপ্রিল ২১, ২০১৯ ১২:১২

    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পর্কে যে “বোকামিপূর্ণ” মন্তব্য করেছেন তার কঠোর সমালাচনা করেছে পিয়ংইয়ং। বোল্টন বলেছেন, পরমাণু অস্ত্র পরিত্যাগের বিষয়ে উত্তর কোরিয়াকে আন্তরিক প্রচেষ্টার প্রমাণ তুলে ধরতে হবে। জবাবে পিয়ইয়ং সতর্ক করে বলেছে, “এ ধরনের মন্তব্যে ভালো কোনো ফলাফল আসবে না।”

  • ওয়াশিংটন-পিয়ংইয়ং আলোচনা থেকে বাদ পড়তে যাচ্ছেন পম্পেও!

    ওয়াশিংটন-পিয়ংইয়ং আলোচনা থেকে বাদ পড়তে যাচ্ছেন পম্পেও!

    এপ্রিল ২০, ২০১৯ ০১:২২

    আমেরিকার সঙ্গে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেয়ার লক্ষ্যে উত্তর কোরিয়া যে শর্ত আরোপ করেছে সে সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তিনিই পিয়ংইয়ংয়ের সঙ্গে পরমাণু আলোচনার নেতৃত্বে রয়েছেন।

  • দ্বিপাক্ষিক আলোচনা থেকে পম্পেও'র অপসারণ চায় উত্তর কোরিয়া!

    দ্বিপাক্ষিক আলোচনা থেকে পম্পেও'র অপসারণ চায় উত্তর কোরিয়া!

    এপ্রিল ১৮, ২০১৯ ১৪:৫৫

    উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার সঙ্গে স্থবির হয়ে পড়া আলোচনায় তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র উপস্থিতি প্রত্যাশা করে না। মার্কিন এ শীর্ষস্থানীয় কূটনীতিক দুই দেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সংলাপ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

  • কিমের নজরদারিতে চালানো হলো কৌলশগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

    কিমের নজরদারিতে চালানো হলো কৌলশগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা

    এপ্রিল ১৮, ২০১৯ ০৪:৩৯

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজরদারিতে দেশটিতে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এ খবর দিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএক।

  • ট্রাম্পকে হিসাবনিকাশ পাল্টে আমার কাছে আসতে হবে: কিম জং-উন

    ট্রাম্পকে হিসাবনিকাশ পাল্টে আমার কাছে আসতে হবে: কিম জং-উন

    এপ্রিল ১৩, ২০১৯ ০২:৫৩

    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর দু’দেশের মধ্যে পূর্বেকার উত্তেজনা ফিরিয়ে আনার আশঙ্কা তৈরি করছে ওয়াশিংটন। মার্কিন সরকার তার আচরণে পরিবর্তন আনলেই কেবল দু’দেশের মধ্যে আরেক দফা শীর্ষ বৈঠক হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

  • কিমের সৎভাইকে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দ্বিতীয় নারী

    কিমের সৎভাইকে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দ্বিতীয় নারী

    এপ্রিল ০১, ২০১৯ ১১:৫৮

    মালয়েশিয়ার সরকারি কৌঁসুলিরা ভিয়েতনামের এক নারীর বিরুদ্ধে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাইকে হত্যার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এর পরিবর্তে তারা এর চেয়ে কম মাত্রার অপরাধের অভিযোগ এনেছেন যার ফলে ওই নারী শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন।

  •  ক্ষেপণাস্ত্র স্থাপনা পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ করেছে উ. কোরিয়া: সিউল

    ক্ষেপণাস্ত্র স্থাপনা পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ করেছে উ. কোরিয়া: সিউল

    মার্চ ৩০, ২০১৯ ১৪:২৪

    উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। এই স্থাপনাটি এক সময় বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার একদল সংসদ সদস্য সেদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

  • উ. কোরিয়া-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি: ট্রাম্প

    উ. কোরিয়া-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি: ট্রাম্প

    মার্চ ২৩, ২০১৯ ০৮:২৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি উত্তর কোরিয়া সংক্রান্ত যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না: উ. কোরিয়াকে বোল্টনের হুঁশিয়ারি

    ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না: উ. কোরিয়াকে বোল্টনের হুঁশিয়ারি

    মার্চ ১৮, ২০১৯ ১২:৩৭

    উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। যখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

  • 'পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার শুরুর কথা ভাবছে উ. কোরিয়া'

    'পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার শুরুর কথা ভাবছে উ. কোরিয়া'

    মার্চ ১৫, ২০১৯ ১৫:০৪

    আমেরিকার সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া থেকে বের হয়ে আসার কথা ভাবছে উত্তর কোরিয়া। পাশাপাশি পুনরায় পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার কথাও ভাবছে দেশটি। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা যখন প্রায় অচলাবস্থায় রয়েছে তখন এ রকম আভাস দেয়া হলো।