• আমেরিকার উসকানিতে ‘শয়তানি’ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ: উ. কোরিয়া

    আমেরিকার উসকানিতে ‘শয়তানি’ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ: উ. কোরিয়া

    ডিসেম্বর ২৬, ২০১৮ ০৪:২১

    উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘ সম্প্রতি যে প্রস্তাব পাস করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন আজ এক নিবন্ধে এই নিন্দা জানিয়েছে।

  • মার্কিন হুমকি দূর না হলে পরমাণু নিরস্ত্রীকরণ নয়: উ.কোরিয়া

    মার্কিন হুমকি দূর না হলে পরমাণু নিরস্ত্রীকরণ নয়: উ.কোরিয়া

    ডিসেম্বর ২০, ২০১৮ ১৭:৪০

    উত্তর কোরিয়া পরিষ্কার করে বলেছে, আমেরিকার পক্ষ থেকে পরমাণু হুমকি দূর না হলে পিয়ংইয়ং কখনো একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করবে না। দু দেশের মধ্যে যখন পরমাণু আলোচনা এবং উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে তখন পিয়ংইয়ং একথা বলল।

  • নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দেব: উত্তর কোরিয়ার হুমকি

    নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দেব: উত্তর কোরিয়ার হুমকি

    ডিসেম্বর ১৭, ২০১৮ ০৩:২৮

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র নির্মূল প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দেয়া হবে।

  • চীন সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি করছে উ. কোরিয়া

    চীন সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি করছে উ. কোরিয়া

    ডিসেম্বর ০৭, ২০১৮ ১০:৩৬

    চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে বলে আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়াভিত্তিক মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে। সম্ভবত এ ঘাঁটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে। মিডলবারি ইনস্টিটিউট বলছে, উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারবে।

  • উত্তর কোরিয়ায় গেল দক্ষিণের ট্রেন; সঙ্গে আছেন ২৮ প্রকৌশলী

    উত্তর কোরিয়ায় গেল দক্ষিণের ট্রেন; সঙ্গে আছেন ২৮ প্রকৌশলী

    নভেম্বর ৩০, ২০১৮ ১৩:৩০

    দক্ষিণ কোরিয়ার একটি ট্রেন আজ (শুক্রবার) উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক দশকের মধ্যে প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ার কোনো ট্রেন উত্তর কোরিয়ায় প্রবেশ করল। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে দুই কোরিয়ার শীর্ষ নেতা গত বছর থেকে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন।

  • আবারো নিষেধাজ্ঞা ছাড় পেল দক্ষিণ কোরিয়া

    আবারো নিষেধাজ্ঞা ছাড় পেল দক্ষিণ কোরিয়া

    নভেম্বর ২৪, ২০১৮ ১৫:৫৭

    আন্তঃকোরিয়া রেললাইন নির্মাণের বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে জরিপ পরিচালনার ক্ষেত্রে সিউলের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

  • নয়া কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

    নয়া কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

    নভেম্বর ২৪, ২০১৮ ০৩:৪৪

    উত্তর কোরিয়া একটি নতুন কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। দেশটির একটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

  • নয়া অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

    নয়া অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

    নভেম্বর ১৬, ২০১৮ ০৮:৪৬

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে একটি অত্যাধুনিক কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। অস্ত্রটি ঠিক কী ধরণের তা স্পষ্ট নয়। তবে এর ফলে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে গেছে বলে দেশটি দাবি করেছে।

  • আমেরিকার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করল উত্তর কোরিয়া

    আমেরিকার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করল উত্তর কোরিয়া

    নভেম্বর ০৯, ২০১৮ ১২:২৪

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে নিউ ইয়র্কে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে পিয়ংইয়ং। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গতরাতে (বৃহস্পতিবার রাতে) এ তথ্য জানিয়েছেন।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করব: উ. কোরিয়া

    নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করব: উ. কোরিয়া

    নভেম্বর ০৩, ২০১৮ ১৪:৪৮

    উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পিয়ংইয়ং আবার পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এই সতর্কবাণী উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না।