• ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের নিন্দা: অনড় উত্তর কোরিয়া

    ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের নিন্দা: অনড় উত্তর কোরিয়া

    আগস্ট ৩০, ২০১৭ ১৫:১৯

    জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক জরুরি বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে বলেছে, কোরিয় দ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করার জন্য ইচ্ছাকৃতভাবে পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। নিরাপত্তা পরিষদ দাবি করেছে- ওই অঞ্চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা কমানোর জন্য পিয়ংইয়ংকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।  

  • জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে: কিম

    জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে: কিম

    আগস্ট ৩০, ২০১৭ ০৮:১৫

    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ছাড়া, উত্তর কোরিয়া এ ধরণের ক্ষেপণাস্ত্র ছোঁড়াকে মামুলি ‘পর্দা-উন্মোচন’ বলেও দাবি করেছেন তিনি। পিয়ংইয়ংয়ের গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘ নিন্দা জানানোর এবং আমেরিকা কঠোর হুমকি দেয়ার পর এ বক্তব্য দিলেন তিনি।

  • উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ভয়ে জাপানে সতর্কতা; জেগে উঠল লাখো মানুষ

    উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ভয়ে জাপানে সতর্কতা; জেগে উঠল লাখো মানুষ

    আগস্ট ২৯, ২০১৭ ০৮:৩৬

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভয়ে আজ (মঙ্গলবার) জাপানে সতর্কতামূলক বার্তা দেয়ার পর দেশটিতে হুলস্থুল কাণ্ড শুরু হয়। ‘অশুভ’ লিখিত মেসেজ পেয়ে লাখ লাখ মানুষ ঘুম থেকে জেগে ওঠে। বার্তায় জনগণকে নিরাপদ অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

  • জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

    জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

    আগস্ট ২৯, ২০১৭ ০২:৩০

    উত্তর কোরিয়া আজ এমন একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা জাপানের আকাশ দিয়ে উড়ে গিয়ে সাগরে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি গুলি করে নামানোর কোনো চেষ্টা জাপান করেনি। তবে দেশটিতে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয়েছে এবং অনেকে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে গেছে।

  • উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়নি: স্বীকার করল আমেরিকা

    উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়নি: স্বীকার করল আমেরিকা

    আগস্ট ২৮, ২০১৭ ০৪:০৬

    মার্কিন সামরিক বাহিনী শেষ পর্যন্ত একথার সত্যতা স্বীকার করেছে যে, উত্তর কোরিয়া সম্প্রতি যে তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল তার অন্তত দু’টি সফল হয়েছে। এর আগে আমেরিকা দাবি করেছিল, তিনটি ক্ষেপণাস্ত্রের দু’টি আকাশে বিধ্বস্ত হয়েছে এবং তৃতীয়টি নিক্ষেপের পরপরই ভেঙে পড়েছে।

  • ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে: উত্তর কোরিয়া

    ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে: উত্তর কোরিয়া

    আগস্ট ২৬, ২০১৭ ০৩:৩১

    উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ব্রিটেন ও অস্ট্রেলিয়া যদি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বার্ষিক যৌথ মহড়ায় যোগ দেয় তবে তাদেরকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে।

  • সাগরে এবার ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

    সাগরে এবার ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

    আগস্ট ২৬, ২০১৭ ০৩:০০

    উত্তর কোরিয়া তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে নিক্ষেপ করা হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

  • আরো ক্ষেপণাস্ত্র বানাতে উত্তর কোরিয়ার নেতার নির্দেশ

    আরো ক্ষেপণাস্ত্র বানাতে উত্তর কোরিয়ার নেতার নির্দেশ

    আগস্ট ২৩, ২০১৭ ১৫:০৮

    নতুন করে আরো ক্ষেপণাস্ত্র ওয়ারডেহ ও রকেট ইঞ্জিন বানাতে উত্তর কোরিয়ার বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে  মার্কিন সামরিক হামলার হুমকির পর তিনি এ নির্দেশ দিলেন। এছাড়া, সাম্প্রতিক নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে মন্তব্য করেছেন তাতেও ক্ষিপ্ত হয়েছেন কিম।  

  • উত্তর কোরিয়াকে সাহায্য: চীন-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    উত্তর কোরিয়াকে সাহায্য: চীন-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    আগস্ট ২৩, ২০১৭ ০২:৫১

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তা দেয়ার অভিযোগে রাশিয়া ও চীনের এক ডজন কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। নিষেধাজ্ঞার আওতায় আসা চীনা ও রুশ কোম্পানিগুলোর সঙ্গে এখন থেকে আর কোনো মার্কিন ব্যক্তি বা কোম্পানি বাণিজ্য করতে পারবে না।

  • পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনা নয়: উত্তর কোরিয়া

    পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনা নয়: উত্তর কোরিয়া

    আগস্ট ২২, ২০১৭ ১৭:১০

    উত্তর কোরিয়া বলেছে, পরমাণু কর্মসূচিসহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রের উন্নয়নের পরিকল্পনা থেকে তারা এক ইঞ্চিও সরে আসবে না। একই সঙ্গে শত্রুর হামলার হুমকি মোকাবেলায় এ কর্মসূচি অত্যন্ত যুক্তিসংগত বলেও দাবি করেছে দেশটি।