-
ট্রাম্প: উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ হবে 'গর্বের বিষয়'
মে ০২, ২০১৭ ০১:৫৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপযুক্ত সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে তিনি গর্ববোধ করবেন। ট্রাম্প সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “যদি তার সঙ্গে সাক্ষাৎ করাটা উপযুক্ত কাজ হয় তাহলে নিঃসন্দেহে আমি তা করব। সেটা হবে আমার জন্য গর্বের বিষয়।”
-
সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে পরমাণু পরীক্ষা চলবে: পিয়ংইয়ং
মে ০১, ২০১৭ ১২:০১উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, সেদেশের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় যে কোনো স্থানে দেশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে। পিয়ংইয়ং-এর এ ঘোষণা চলমান উত্তেজনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
-
‘অভ্যন্তরীণ বৈঠকে’ যোগ দিতে অঘোষিত সফরে সিউলে সিআইএ প্রধান
মে ০১, ২০১৭ ০৮:১২মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক মাইক পোম্পেও অঘোষিত সফরে দক্ষিণ কোরিয়া গেছেন। সিউলের মার্কিন দূতাবাস তার সফরের খবর নিশ্চিত করে বলেছে, ‘অভ্যন্তরীণ বৈঠকের’ জন্য সস্ত্রীক দেশটিতে পৌঁছেছেন তিনি।
-
উ. কোরিয়ায় সামরিক অভিযানের জন্য আমেরিকার প্রস্তুত থাকা উচিত: ম্যাকমাস্টার
মে ০১, ২০১৭ ০৬:১৪মার্কিন নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল এইচ. আর. ম্যাকমাস্টার বলেছেন, উত্তর কোরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য আমেরিকার প্রস্তুত থাকা উচিত। মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
মার্কিন ডুবোজাহাজকে ‘ডুবোভুত’ বানিয়ে দেব: উত্তর কোরিয়া
মে ০১, ২০১৭ ০২:৩৭কোরিয় উপদ্বীপে মোতায়েন পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিনকে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা সামান্যতম ভুল করলে কোরিয় উপদ্বীপে মোতায়েন মার্কিন সাবমেরিনটি ডুবিয়ে দেয়া হবে।
-
উত্তর কোরিয়া 'প্রকাশ্য অবাধ্যতা' করছে’: আমেরিকা
মে ০১, ২০১৭ ০১:৫৬আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল এইচ.আর ম্যাকমাস্টার বলেছেন, উত্তর-পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ‘গুরুতর হুমকি’ হয়ে দেখা দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে চলমান তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ সতর্কবাণী উচ্চারণ করলেন তিনি।
-
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র হয়ত ঠেকাতে পারবে না বহুল আলোচিত ‘থাড!’
এপ্রিল ৩০, ২০১৭ ১৮:৩৮মার্কিন বহুল আলোচিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ দিয়ে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়ত সম্ভব হবে না। এ ছাড়া, ‘থাড’ দিয়ে পিয়ংইয়ংয়ের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে রক্ষা করাও হয়ত সম্ভব হবে না। আমেরিকার বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পরিষ্কার ভাষায় এ আশংকা ব্যক্ত করেছেন।
-
মহড়ায় অংশ নিতে জাপানে গেল ফরাসি উভচর যুদ্ধজাহাজ
এপ্রিল ৩০, ২০১৭ ০৬:৪০ফ্রান্সের উভচর যুদ্ধজাহাজ মিস্ত্রাল প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য জাপানে পৌঁছেছে। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার টানাপড়েন যখন তুঙ্গে তখন এটি ওই এলাকায় গেল।
-
মানবতার দুশমন ইসরাইল ক্ষমাহীন শাস্তির মুখে পড়বে: উত্তর কোরিয়া
এপ্রিল ৩০, ২০১৭ ০৪:০৬মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল ক্ষমাহীন শাস্তির মুখে পড়বে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে অপমানসূচক বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
এপ্রিল ২৯, ২০১৭ ১১:১৫উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র রাশিয়ার দূরপ্রাচ্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্তর ওজেরোভ আজ(শনিবার) এ কথা জানিয়েছেন।