-
দ. কোরিয়ায় মোতায়েন হচ্ছে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান
এপ্রিল ২৯, ২০১৭ ০৬:৩১দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে নিয়মিত মার্কিন ‘কৌশলগত সম্পদ’ মোতায়েনের বিষয়ে তাদের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অংশ হিসেবে এ চুক্তি করার কথা উল্লেখ করা হয়।
-
উত্তর কোরিয়াকে সামলানো আমার একার কাজ নয়: চীন
এপ্রিল ২৯, ২০১৭ ০২:১৩চীন বলেছে, কোরিয় উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা নিরসন করা বেইজিং-এর একার পক্ষে সম্ভব নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
-
আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এপ্রিল ২৯, ২০১৭ ০১:৪৯উত্তর কোরিয়া আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি একটি স্থান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে।
-
‘পরমাণু মহাপ্রলয়’ এড়াতে আসিয়ানের সহায়তা চাইল পিয়ংইয়ং
এপ্রিল ২৮, ২০১৭ ১৩:৪৮উত্তর কোরিয়া ‘পরমাণু যুদ্ধের মহাপ্রলয়’ এড়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের সমর্থন চেয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা আছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করার পর এই সমর্থন চাওয়া হয়।
-
উ. কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে: ট্রাম্প
এপ্রিল ২৮, ২০১৭ ০৭:২৪উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা আছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাপড়েনকে কেন্দ্র করে এ সংঘর্ষের পুরোপুরি আশংকা রয়েছে বলে জানান তিনি।
-
উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে আমেরিকা: সিনেটর ক্রুজ
এপ্রিল ২৭, ২০১৭ ০৮:৩২আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর টেড ক্রুজ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কয়েক ধরণের সামরিক পদক্ষেপ গ্রহণের কথা ভাবনা-চিন্তা করছে। মার্কিন বিমানবাহী রণতরি কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ যখন উত্তর কোরিয়ায় হামলা চালানোর মতো দূরত্বে অবস্থান নিয়েছে তখন এ খবর প্রকাশিত হলো।
-
উ. কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিল কার্ল ভিনসন
এপ্রিল ২৭, ২০১৭ ০৭:১৯মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি কার্ল ভিনসন শেষপর্যন্ত উত্তর কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিয়েছে। এ রণতরির অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল এর মাধ্যমে তার অবসান ঘটল।
-
আমেরিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব: উত্তর কোরিয়া
এপ্রিল ২৭, ২০১৭ ০৩:০৯মার্কিন সরকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন বুধবার এক বিবৃতিতে এ অঙ্গীকারের কথা জানিয়েছে।
-
নিষেধাজ্ঞা কঠোর হবে: সিনেটরদের ডেকে জানাল হোয়াইট হাউজ
এপ্রিল ২৭, ২০১৭ ০২:৪১উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার পাশাপাশি দেশটির ওপর চাপ সৃষ্টি করার জন্য কূটনৈতিক পদক্ষেপ শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। বুধবার নজিরবিহীনভাবে দেশটির সব সিনেটেরকে হোয়াইট হাউজে তলব করে এ কথাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
-
‘উ. কোরিয়ার ইস্যু সামরিক ভাবে সমাধানের চেষ্টায় মহা বিপর্যয় নেমে আসবে’
এপ্রিল ২৬, ২০১৭ ১৫:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ(বুধবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার ইস্যু সামরিক ভাবে সমাধানের চেষ্টা করা হলে গোটা এলাকায় বিপর্যয় নেমে আসবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।