-
সীমান্তের কূটকৌশল ব্যর্থ করবে তুরস্ক: এরদোগান
জানুয়ারি ২৪, ২০১৮ ১৮:৩৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সীমান্তে যেসব কূটকৌশল চলছে তা ব্যর্থ করবে সামরিক বাহিনী। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে এবং এখন তা মানবিজ শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
-
আফরিন অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে: এরদোগান
জানুয়ারি ২২, ২০১৮ ২২:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তার দেশের একটি চুক্তি হয়েছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অভিযান চলার মধ্যে তার সেনারা পিছুহঁটে আসবে না।
-
ইরান সরকারের প্রতি এরদোগানের সমর্থন
জানুয়ারি ০৩, ২০১৮ ২২:৩৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, প্রতিবেশী ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তা তার দেশের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও বিচ্ছিন্ন কিছু সহিংসতার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করে এ সমর্থন ব্যক্ত করেন এরদোগান।
-
বায়তুল মুকাদ্দাস নিয়ে মুসলিম বিশ্ব আপোশ করবে না: এরদোগান
ডিসেম্বর ৩০, ২০১৭ ২৩:০১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপোশ করবে না। বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।
-
ফিলিস্তিনের ব্যাপারে মুসলিম বিশ্বে আশা জেগেছে: রুহানি
ডিসেম্বর ১৪, ২০১৭ ০৪:৪৬জেরুজালেম আল-কুদসকে কেন্দ্র করে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি শীর্ষ সম্মেলন ডাকায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, এই সম্মেলন ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম বিশ্বে আশা সঞ্চার করেছে।
-
বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিন: এরদোগান
ডিসেম্বর ১৩, ২০১৭ ১৬:০৩ফিলিস্তিনের রাজধানী হিসেবে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরেদোগান। তিনি বলেছেন, যেসব দেশ আন্তর্জাতিক আইন মানে তাদের উচিত বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া।
-
ট্রাম্পের ঘোষণা সম্পূর্ণভাবে উস্কানি: এরদোগান
ডিসেম্বর ০৯, ২০১৭ ২১:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে যে ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণভাবে উসকানিমূলক পদক্ষেপ। ট্রাম্পের ওই ঘোষণার তিনি নিন্দা ও সমালোচনা করেন।
-
তুরস্ক সফরে যাচ্ছেন পুতিন: ইস্যু সিরিয়া ও ফিলিস্তিন
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৬:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সোমবার তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে। রাজধানী আংকারায় তিনি সিরিয়া ও আঞ্চলিক কিছু বিষয় নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস নিয়ে যে ঘোষণা দিয়েছেন সে বিষয়টিও আলোচনায় স্থান পাবে। এর পাশাপাশি দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দু নেতা আলোচনা করবেন।
-
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে কঠোর পদক্ষেপের পক্ষে রুহানি ও এর্দোগান
ডিসেম্বর ০৬, ২০১৭ ১৫:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান ফিলিস্তিনের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের পক্ষে মত দিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট আজ (বুধবার) ইরানের প্রেসিডেন্টকে ফোন করে ওআইসি'র বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় তাদের মধ্যে বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী ঘোষণার ষড়যন্ত্রের বিষয়ে কথা হয়।
-
বিদেশে সম্পদ গড়ার অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করব: তুর্কি প্রেসিডেন্ট
নভেম্বর ২৭, ২০১৭ ১১:৪৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, বিদেশে সম্পদ গড়ার অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। বিরোধী দল রিপাবলিকান পিপল'স পার্টির প্রধান কামাল কিলিচদারওগ্লু'র এক অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।