-
তুরস্ককে মারাত্মক পরিণতি বরণ করতে হবে: আমেরিকার হুঁশিয়ারি
অক্টোবর ২৪, ২০২০ ০৯:১৭মার্কিন সামরিক বাহিনী তুরস্ককে রুশ নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আঙ্কারাকে এজন্য মারাত্মক পরিণতি বরণ করতে হবে। গত সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেয়ার পর পেন্টাগন এই হুঁশিয়ারি উচ্চারণ করলো।
-
এবার ‘এস-৪০০’ ব্যবস্থা নিয়ে তুরস্ককে হুমকি দিল পেন্টাগন
অক্টোবর ১৮, ২০২০ ০২:৩২মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন বলেছে, তুরস্ক রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করলে আঙ্কারা-ওয়াশিংটন সম্পর্ক হুমকির মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পর এবার পেন্টাগনও আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছে, এস-৪০০ চালু করার অর্থ আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্ক শক্তিশালী করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
-
এস-৪০০ পরীক্ষা করতে যাচ্ছে তুরস্ক: আবারো আমেরিকার হুমকি
অক্টোবর ০৮, ২০২০ ০৮:১৩আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর পরীক্ষা চালাতে যাচ্ছে তুরস্ক। এ খবর প্রকাশিত হওয়ার পর আঙ্কারার বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
-
আরো এস-৪০০ নেবে তুরস্ক: শিগগিরই আঙ্কারা-মস্কো চুক্তি
আগস্ট ২৪, ২০২০ ০৫:৩৭তুরস্ক রাশিয়ার কাছ থেকে আরো বেশি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য শিগগিরই মস্কোর সঙ্গে চুক্তি সই করবে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। সম্ভাব্য চুক্তি অনুযায়ী ২০২১ সালে এসব ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া।
-
চীনের সঙ্গে উত্তেজনা: রুশ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত
জুন ২৭, ২০২০ ০৩:৩০ভারত সরকার মস্কোর কাছ থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে বলে রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক কমেরস্যান্ত।
-
এস-৪০০'র নতুন চালানের ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাল তুরস্ক
জুন ০৯, ২০২০ ০১:৪৭রাশিয়া থেকে অত্যাধুনিক এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
এস-৪০০ ইস্যুতে আবারো তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিল আমেরিকা
এপ্রিল ২১, ২০২০ ১৩:২৮রাশিয়া থেকে কেনা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে নতুন করে হুমকি দিয়েছে আমেরিকা। রাশিয়া থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল করার জন্য দেশটি তুরস্কের ওপর চাপ সৃষ্টি করেছে।
-
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দাবি জানাল ইরাকি সংসদ
এপ্রিল ১৮, ২০২০ ১৬:৪৬রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ইরাকের জাতীয় সংসদ। ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছে।
-
৩ পুরনো রুশ ডুবোজাহাজ কেনার প্রস্তাব বিবেচনা করছে ভারত
এপ্রিল ০৩, ২০২০ ১৯:২৫ভারতীয় নৌবাহিনীকে তিনটি ডুবোজাহাজ সরবরাহ করার রুশ প্রস্তাব বিবেচনা করছে ভারত। ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম এ সব ডুবোজাহাজকে প্রয়োজনীয় পরিবর্তন-পরিবর্ধন, রদবদল, মেরামত এবং সংস্কার করা হয়েছে।
-
‘এস-৪০০ চালু না করলে তুরস্ককে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে আমেরিকা’
মার্চ ১১, ২০২০ ১২:৩৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, রাশিয়া থেকে পাওয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু না করলে আমেরিকা আঙ্কারাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার প্রস্তাব দিয়েছে। এরদোগান বলেন, “এস-৪০০ ইস্যুতে আমেরিকার অবস্থান উল্লেখযোগ্যভাবে নমনীয় হয়েছে। তারা এখন চাইছে- আমরা যেন এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু না করি।”