-
করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত বেড়ে ৫৭৪৬, ইউরোপের ৪ দেশে মৃত্যুর মিছিল
মার্চ ১৬, ২০২০ ০৮:৫১বিশ্বের ১৪৬টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৬৪৮ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
-
করোনাভাইরাস: এবারে বিদেশি যাত্রীদের কোয়ারেন্টাইন করবে চীন
মার্চ ১৬, ২০২০ ০৬:০৩চীন থেকে উৎপন্ন হওয়া করোনাভাইরাস যাতে বিদেশ ঘুরে আবার চীনে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে বিদেশ থেকে যাওয়া সব যাত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইন করে রাখা হবে।
-
করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা ১,৮০০ ছাড়াল
মার্চ ১৬, ২০২০ ০৩:০৫ইতালি সরকার ঘোষণা করেছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৮০৯ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া, একইদিন দেশটিতে তিন হাজার ৫০৯ জন নতুন করে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছে।
-
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ
মার্চ ১৫, ২০২০ ২১:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন সরকারের অবৈধ ও একতরফা নিষ্ঠুর নিষেধাজ্ঞা। তিনি বলেন, ইরান এবং বিশ্বের অন্যান্য দেশ এই কঠিন পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবেলা করবে।
-
সার্কের করোনা সম্মেলন: কাশ্মির থেকে নিষেধাজ্ঞা তোলার আহ্বান জানাল পাকিস্তান
মার্চ ১৫, ২০২০ ১৮:৫৮করোনাভাইরাসের জন্য সৃষ্ট স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আরোপিত নিষেধাজ্ঞা এবং বিধি-নিষেধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাফর মির্জা আজ(রোববার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি এ আহ্বান জানান।
-
করোনা মোকাবিলায় ফান্ড গঠনের প্রস্তাব মোদির, সহযোগিতা জোরদারের আহ্বান হাসিনার
মার্চ ১৫, ২০২০ ১৮:৪৪বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সম্মিলিতভাবে কাজ করার জন্য তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছে ভারত। প্রস্তাবিত তহবিলে ভারত এক কোটি মার্কিন ডলার দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ দৃষ্টান্ত স্থাপন করেছে: জ্যোতিপ্রিয় মল্লিক
মার্চ ১৫, ২০২০ ১৭:৪৬করোনাভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেছেন। আজ (রোববার) হাবড়ায় তিনি ওই মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে গুজব না ছড়াতে এবং সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮, বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা
মার্চ ১৫, ২০২০ ১৫:৫২ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
-
হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মানছেন না প্রবাসীরা; ব্যবস্থা নেবে সরকার
মার্চ ১৫, ২০২০ ১৫:১৬প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মানছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরে অনেকটা স্বাভাবিক জীবন যাপন করছেন তারা। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে করোনা আক্রান্ত এক প্রবাসীর মাধ্যমে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন।
-
করোনাভাইরাস মোকাবেলায় সামরিক মহড়া শুরু করেছে ইরান
মার্চ ১৫, ২০২০ ১৫:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার পর্যবেক্ষণের জন্য মহড়া শুরু করেছে।