-
করোনাভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান
মার্চ ০৩, ২০২০ ১৪:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি করোনাভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্টদের দেওয়া পরামর্শ ও নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণের পর এ কথা বলেন।
-
করোনার প্রথম সংক্রমণ চীনে ঘটলেও উৎপত্তির জন্য দায়ী মার্কিন সামরিক বাহিনী!
মার্চ ০৩, ২০২০ ১৩:৪৩চীনের সবচেয়ে খ্যাতনামা মহামারী বিশেষজ্ঞ বা এপিডেমিওলজিস্টদের অন্যতম ডা. ঝং নানশেয়ান বলেছেন, কোভিড-১৯’র সংক্রমণের ঘটনা প্রথমে চীনে নির্ণয় করা গেলেও প্রাণঘাতী এ ভাইরাস উৎপত্তি হয়ত চীনে হয় নি। এদিকে, এ ভাইরাসের উৎপত্তি প্রকৃতপক্ষে আমেরিকায় ঘটেছে বলে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে চীনা সাইবার জগত এবং কোনও কোনও প্রচার মাধ্যমে। এ ভাইরাসের জন্য সরাসরি মার্কিন সেনাবাহিনীকেও দায়ী করা হয়েছে।
-
করোনাভাইরাসে আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে ৬, ওয়াশিংটনে জরুরি অবস্থা
মার্চ ০৩, ২০২০ ১০:২৮বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আমেরিকায় মৃতের সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ওয়াশিংটনের সবচেয়ে জনবহুল এলাকা কিং কাউন্টির বাসিন্দা। বাকি একজনের বাড়ি স্নোহোমিশ কাউন্টিতে।
-
করোনাভাইরাস নিয়ে ইরানে কোনো লুকোচুরি দেখি নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মার্চ ০৩, ২০২০ ০৯:২৬বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা হু'র মহাপরিচালক তেদরোস আধানম বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানে গোপন করার কিছু তিনি দেখেন নি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি দেয়া সাক্ষাৎকারে একথা বলেন আধানম।
-
ইরানে করোনাভাইরাস শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: মুখপাত্রের প্রত্যয়
মার্চ ০২, ২০২০ ১৮:২২ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় তেহরানের পক্ষ থেকে নেয়া সাম্প্রতিক পদক্ষেপগুলোর ব্যাপারে কথা বলেছেন দেশটির সরকারের মুখপাত্র আলী রাবায়ি। তিনি বলেন, ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণ করাকে সরকার এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
-
করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১, মৃত ৬৬
মার্চ ০২, ২০২০ ১৪:১৪ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ২৯১ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।
-
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেল
মার্চ ০২, ২০২০ ১৩:৩৯প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। চীনে নতুন করে আরো ৪২ জনের মৃত্যুর মধ্যদিয়ে এ সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। এর মধ্যে শুধু চীনেই মারা গেছেন ২,৯১২ জন।
-
৩ দিনের মধ্যে ইরান বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করবে ইরান
মার্চ ০২, ২০২০ ১১:৫২প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী তিন দিনের মধ্যে একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করবে। এ ভাইরাসের প্রাদুর্ভাব যাতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইরান নানামুখী পদক্ষেপ নিচ্ছে; তারই অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
-
ইরানে করোনাভাইরাস: সুস্থ হয়েছেন ১৭৫, মৃত্যু ৫৪
মার্চ ০১, ২০২০ ১৪:৫৪ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ১৭৫ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।
-
করোনাভাইরাসের চিকিৎসার জন্য ইরানের সব হাসপাতাল প্রস্তুত
মার্চ ০১, ২০২০ ১৪:৪০প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী কাসেম জানবাবায়ি দেশের সমস্ত মেডিক্যাল ইউনিভার্সিটিকে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ভর্তি করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে নির্দেশনা দিয়ে তিনি সমস্ত মেডিক্যাল ইউনিভার্সিটির প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন।