-
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৪:২৪প্রিয় পাঠক/শ্রোতা! ৫ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
-
বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৫, সুস্থ ১৫০৭
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৩:৫৫বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৪৩৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
-
৬০ লাখ নয়, ফেব্রুয়ারি মাসে দেয়া হবে ৩৫ লাখ করোনা টিকা: স্বাস্থ্য অধিদপ্তর
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ০৮:৪৮বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে। এ জন্য প্রথম মাসেই ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল। কিন্তু বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির বিষয় বিবেচনায় এনে প্রথম মাসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।
-
করোনার টিকার প্রথম চালান ইরানে পাঠালো রাশিয়া
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১২:৪৬করোনার রুশ টিকা 'স্পুতনিক-ভি' এর প্রথম চালান আজ (বৃহস্পতিবার) রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে।
-
করোনায় চলে গেলেন ইরানের আরেক সাবেক জাতীয় ফুটবলার
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ০৩:০১ইরানের কিংবদন্তি ফুটবলার ও টেলিভিশনের ধারাভাষ্যকার আলী আনসারিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইরানের জাতীয় দলের এই সাবেক ফুটবলার বহু বছর তেহরানের পের্সপোলিস দলের হয়ে খেলেছেন। সেইসঙ্গে পের্সপোলিসের প্রধান প্রতিদ্বন্দ্বী টিম এস্তেগলালের হয়েও ফুটবল খেলেছেন আনসারিয়ান।
-
কথাবার্তা: এক দশকে দেশে ১০ হাজার কোটিপতি! টিকাদান নিয়ে নতুন চ্যালেঞ্জে সরকার
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ০৯:১৭শ্রোতা/পাঠক! ৩ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই ইরানে করোনা টিকা দেয়া শুরু হবে: রুহানি
ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৫:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই তার দেশে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২০ মার্চ চলতি বছর শেষ হবে।
-
আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন-পররাষ্ট্র মন্ত্রণালয়, শক্রর মুখে ছাই দিয়ে এগোবে বাংলাদেশে-প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ০২, ২০২১ ১২:১৫প্রিয় পাঠক/শ্রোতা! ২ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
-
সুস্থ ও সুরক্ষিত থাকতে হলে ভ্যাকসিন নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০২১ ১৫:৩৫বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর যেসব দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাঁদের সবাই ভালো আছেন। যাঁরা ভ্যাকসিন নেবেন না, তাঁরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন, এমনকি মৃত্যুরও। স্বাভাবিক জীবন ও কাজে ফিরতে হলে ভ্যাকসিন নিতে হবে। কাজেই সুস্থ ও সুরক্ষিত থাকতে হলে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে।
-
ব্রিটিশ প্রজাতির করোনাভাইরাসের বিরুদ্ধেও ইরানি ভ্যাকসিন কার্যকর
জানুয়ারি ৩০, ২০২১ ১৪:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি জানিয়েছেন, করোনাভাইরাসের ব্রিটিশ প্রজাতির বিরুদ্ধেও তার দেশে উৎপাদিত কভিরান বারাকাত ভ্যাকসিন কার্যকর। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে আজ (শনিবার) তিনি একথা বলেছেন।