-
মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ নষ্ট করছে: রুহানি
মে ০৫, ২০২০ ১২:৫৩ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিগুলোর বিরুদ্ধে সামরিক হুমকি কিংবা অর্থনৈতিক সংকট চাপিয়ে না দিয়ে বরং অভিন্ন হুমকি ও সত্যিকারের সংকট মোকাবেলার জন্য দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের কন্টাক্ট গ্রুপের এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান।
-
ইরান ও সিরিয়ার ঋণ আটকে দেয়ার মার্কিন পদক্ষেপ অগ্রহণযোগ্য: রাশিয়া
মে ০৫, ২০২০ ০৬:১৭করোনাভাইরাস মোকাবিলায় ইরান ও সিরিয়ার জন্য আইএমএফ’র ঋণ প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিন সোমবার ‘রোসিয়া সেগোদনিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, করোনাভাইরাস থেকে সৃষ্ট চলমান মানবিক বিপর্যয়ের মুখে ইরান ও সিরিয়ার মতো দেশগুলোর ঋণ আটকে দেয়ার মার্কিন পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
-
হুমকির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি চালু করতে হবে: প্রেসিডেন্ট রুহানি
মে ০৫, ২০২০ ০০:৫২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে এখন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সামরিক হামলার হুমকির যে সংস্কৃতি চালু রয়েছে তার জায়গায় দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার সংস্কৃতি প্রবর্তন করতে হবে। তিনি গতকাল (সোমবার) সন্ধ্যায় জোট নিরপেক্ষ আন্দোলনের কন্টাক্ট গ্রুপের এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান।
-
ইরানের ১৩২ শহরের মসজিদ খুলে দেয়া হচ্ছে আজ
মে ০৪, ২০২০ ০১:২৫প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় আজ (সোমবার) থেকে ইরানের ১৩২টি শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভিত্তিতে সারা দেশকে সাদা, হলুদ ও লাল এই তিন ভাগে বিভক্ত করেছে।
-
করোনাভাইরাস মানবসৃষ্ট এবং চীনে এর উৎপত্তি: পম্পেও
মে ০৪, ২০২০ ০০:৫১চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তার পুনরাবৃত্তি করেছেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পম্পেও বলেছেন, এই ভাইরাসটি মানবসৃষ্ট বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
-
কোনও জাতীয় পরিকল্পনা ছাড়াই সরকার লকডাউন করেছে : কপিল সিব্বাল
মে ০১, ২০২০ ১৪:২৪করোনাভাইরাস ইস্যুতে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল বলেছেন, কোনও জাতীয় পরিকল্পনা ছাড়াই কেন্দ্রীয় সরকার লকডাউন করেছে। তিনি আজ (শুক্রবার) এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
মার্কিন বন্দিশিবিরের অমানবিক পরিস্থিতিতে উদ্বেগ জানাল ইরান
এপ্রিল ২৯, ২০২০ ০১:০২মার্কিন বন্দিশিবিরে অমানবিক পরিস্থিতিতে অভিবাসীদের আটকে রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। আমেরিকায় যখন প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকারে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে তখন সেখানকার বন্দিশিবিরগুলোর অমানবিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করল তেহরান।
-
ইরানে পবিত্র মাজারে চিকিৎসা-পণ্যের কারখানা: কাজের অবকাশে কোরআন পাঠ এবং দোয়া
এপ্রিল ২৮, ২০২০ ১১:৪২করোনাভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লড়াইয়ে চালিয়ে যাচ্ছে ইরান। আর এরই অংশ হিসেবে খুজেস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখোস(মাস্ক) এবং চিকিৎসা-পণ্য উৎপাদনের কারখানা বসানো হয়েছে আওয়াজের হজরত আলি ইবনে মাহজিয়ারের পবিত্র মাজারে। ইরানের ওয়াকফহ এবং দাতব্য অধিদপ্তরের সংস্কৃতি ও সামাজিক বিষয়ক উপমন্ত্রী হোজ্জাতুল ইসলাম ফয়েজ ফয়েজির সহায়তায় এ কারখানা স্থাপন করা হয়।
-
করোনার মাত্রা হ্রাস; ১২৭ শহরের মসজিদ খুলে দিচ্ছে ইরান
এপ্রিল ২৭, ২০২০ ০০:৫৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের অন্তত ১০০ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।সম্প্রতি ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারাদেশের সকল মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল।
-
ভারতে মুসলিম নিপীড়নের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীদের কাছে ১০১ সাবেক আমলার চিঠি
এপ্রিল ২৫, ২০২০ ১২:০১ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নিপীড়ন ইস্যুতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেন ১০১ জন সাবেক আমলা। তারা তাবলিগ জামাত আয়োজিত দিল্লির নিজামুদ্দিন মারকাজের সাম্প্রতিক কর্মসূচিকে বিভ্রান্তকর ও নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের একাংশের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে সাম্প্রদায়িক রূপ দেওয়ার কাজটিকে 'একেবারেই দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন।