-
তেলের দাম শূন্যের নীচে: তেল কিনলে উল্টো মিলবে ডলার!
এপ্রিল ২১, ২০২০ ০৬:০০নিজের চোখকে বিশ্বাস না করার মতো ব্যাপার! করোনাভাইরাসের কারণে তেলের চাহিদা অস্বাভাবিক কমে যাওয়ায় আমেরিকার বাজারে তেলের দাম শূন্যের নীচে নেমে গেছে। অর্থাৎ এখন তেল বিক্রেতারা ক্রেতাকে তেলের পাশাপাশি কিছু ডলারও দিয়ে দিতে বাধ্য হবেন কারণ, তাদের তেলের ভাণ্ডার পূর্ণ হয়ে যাচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে উৎপাদিত তেল রাখার আর কোনো জায়গা থাকবে না।
-
বাংলাদেশে ধান কাটা ও মাড়াই শুরু: লকডাউনের কারণে শ্রমিক সংকট
এপ্রিল ২০, ২০২০ ১৮:২৪বাংলাদেশে এখন প্রধান ফসল বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। বিস্তৃত মাঠ জুড়ে কৃষকের সোনালী স্বপ্ন পাকা ধান ঘরে তোলার সময় এটা। এসময় স্থানীয় কৃষি মজুরের সংকট হয় প্রতি বছর। সে কারণে উদ্বৃত্ত ধান উৎপাদন অঞ্চল, বিশেষ করে দিনাজপুর, ময়মনসিংহের ভাটি অঞ্চল ও সিলেটের হাওর অঞ্চলে বাইরের জেলা থেকে মৌসুমী কৃষি শ্রমিক এসে যোগ দেয় পাকাধান কাটা ও মাড়াইয়ের কাছে।
-
সৌদি রাজপরিবারে করোনা সংক্রমণের প্রকৃত সংখ্যা অনেক বেশি
এপ্রিল ১৯, ২০২০ ২৩:৪৪সৌদি আরবের রাজ পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা প্রথম প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি। এর আগে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল এবং এতে সৌদি রাজ পরিবারের আড়াইশ’ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলেে উল্লেখ করা হয়েছিল।
-
সেনাবাহিনী দিবসে ইরানের সেনাবাহিনীর ভিন্নমাত্রার ‘স্বাস্থ্য-কুচকাওয়াজ’
এপ্রিল ১৯, ২০২০ ১৭:৪৩ইরানের সেনাবাহিনী দিবসে হয়ে গেল 'স্বাস্থ্য-কুচকাওয়াজ। এ দিবস উপলক্ষে এবারে কোনও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নি। চলমান করোনার প্রকোপে দিনকালে এ ধরণের কুচকাওয়াজের কোনও অবকাশই ছিল না।
-
টিকা আবিষ্কার হলে সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে: জাতিসংঘ
এপ্রিল ১৯, ২০২০ ০৭:৩৩বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কার করা সম্ভব হলে তা বৈষম্যহীনভাবে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
করোনাভাইরাস: নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গদের মৃত্যুহার সবচেয়ে বেশি
এপ্রিল ১৯, ২০২০ ০৭:০৭আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কৃষ্ণাঙ্গরা অন্যদের তুলনায় বেশি মারা যাচ্ছেন বলে জানা গেছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ গতকাল জানিয়েছে, শহরটিতে স্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা দ্বিগুণ সংখ্যায় মারা যাচ্ছেন।
-
কোভিড-১৯: ব্রিটেনের বৃদ্ধাশ্রমগুলোতে মৃতদের প্রকৃত সংখ্যা ৫ গুণ বেশি
এপ্রিল ১৯, ২০২০ ০৬:৩৬ব্রিটেনে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তায় তৎপর একটি দাতব্য প্রতিষ্ঠান বলেছে, দেশটির বৃদ্ধাশ্রমগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭,৫০০ মানুষ মারা গেছেন। এটি ব্রিটিশ সরকারের ঘোষিত সংখ্যার পাঁচগুণেরও বেশি।
-
ইহুদিবাদী ইসরাইলকে করোনা নিয়ে নভেম্বরেই সতর্ক করেছিল আমেরিকা
এপ্রিল ১৮, ২০২০ ১৮:০০চীনের কেন্দ্রীয় প্রদেশ উহানে করোনাভাইরাস প্রকোপের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে গত বছরের নভেম্বরের মাঝামাঝিই সতর্ক করছিল আমেরিকা। করোনা প্রকোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার একমাসের বেশি সময়ে আগে এ সতর্কবার্তা দেয়া হয়েছিল।
-
করোনাভাইরাস প্রমাণ করেছে হুয়াওয়ে ব্যবহার করা যাবে না: পম্পেও
এপ্রিল ১৮, ২০২০ ০৮:১০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করোনাভাইরাস সম্পর্কে চীন-বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, চীনা কোম্পানি হুয়াওয়ে’র ফাইভজি প্রযুক্তি ব্যবহার করা বিশ্বের দেশগুলোর উচিত হবে না। তিনি শুক্রবার ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীনা এই কোম্পানিটির বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে করোনা মহামারীকে ব্যবহার করেন।
-
ইরানে আফগান নাগরিকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণে কাবুলের কৃতজ্ঞতা
এপ্রিল ১৮, ২০২০ ০৬:৪৩ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে বসবাসরত হাজার হাজার আফগান নাগরিকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে প্রদেশের বিদেশি অভিবাসী বিষয়ক মহাপরিচালকে কার্যালয়। এসব আফগান নাগরিকের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।