• খাদ্য পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া; কাতারের ধন্যবাদ

    খাদ্য পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া; কাতারের ধন্যবাদ

    জুন ১১, ২০১৭ ২০:১৬

    সৌদি আরবের সঙ্গে চলমান দ্বন্দ্বের মাঝে কাতারে খাদ্য পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ মুহূর্তে দোহার খাদ্য সহায়তার প্রয়োজন নেই জানিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মান বিন আবদুর রহমান আলে সানি মস্কোকে ধন্যবাদ দিয়েছেন।

  • কাতারে সেনা মোতায়েনের খবর নাকচ করল পাকিস্তান

    কাতারে সেনা মোতায়েনের খবর নাকচ করল পাকিস্তান

    জুন ১১, ২০১৭ ১৯:৩৫

    কাতারে পাকিস্তানি সেনা মোতায়েনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বের হওয়া খবর নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া রোববার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এ রিপোর্টকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

  • কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছে হামাস

    কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছে হামাস

    জুন ১১, ২০১৭ ১৬:৫৪

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই সংগঠনের ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছে।

  • ৫ বিমান ভরে কাতারে খাদ্য পাঠাল ইরান; যাচ্ছে ৩ জাহাজ

    ৫ বিমান ভরে কাতারে খাদ্য পাঠাল ইরান; যাচ্ছে ৩ জাহাজ

    জুন ১১, ২০১৭ ১৫:১০

    পাঁচটি কার্গো (পণ্যবাহী) বিমান ভরে কাতারে খাদ্য সামগ্রী পাঠিয়েছে ইরান। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ফল এবং শাক-সবজিও রয়েছে। প্রতিটি কার্গোতে প্রায় ৯০ টন করে খাদ্য সামগ্রী রয়েছে। এছাড়া আজ আরও একটি কার্গো বিমান খাদ্য সামগ্রী নিয়ে কাতারে যাবে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরানএয়ার'র মুখপাত্র শাহরুখ নুশ আবাদি এসব তথ্য জানিয়েছেন।

  • কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় তুরস্কে সৌদি বিরোধী বিক্ষোভ

    কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় তুরস্কে সৌদি বিরোধী বিক্ষোভ

    জুন ১১, ২০১৭ ১৩:৫২

    কাতারের সঙ্গে সৌদি আরব আকস্মিকভাবে সম্পর্ক ছিন্ন করায় এর নিন্দা জানিয়েছে তুরস্কের জনগণ। গতকাল (শনিবার) শত শত তুর্কি আঙ্কারায় সৌদি দূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

  • হামাস সন্ত্রাসী নয় বরং প্রতিরোধ আন্দোলন: কাতার

    হামাস সন্ত্রাসী নয় বরং প্রতিরোধ আন্দোলন: কাতার

    জুন ১১, ২০১৭ ১৩:৩৮

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে প্রকৃত প্রতিরোধকামী সংগঠন বলে উল্লেখ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। তিনি বলেন, আমেরিকা যেভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে আরব জাতিগুলো সেভাবে দেখে না।

  • মসজিদুল হারামে ঢুকতে কাতারের নাগরিকদের বাধা

    মসজিদুল হারামে ঢুকতে কাতারের নাগরিকদের বাধা

    জুন ১১, ২০১৭ ১২:৫১

    মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কাতারের নাগরিকদের বাধা সৃষ্টি করা হয়েছে বলে খবর বের হয়েছে। আশ-শার্ক পত্রিকার বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, এ ঘটনার মধ্যদিয়ে সৌদি আরব ও কাতারের মধ্যকার চলমান সংকট আরো তীব্র হলো বলে মনে করা হচ্ছে।

  • ইরানকে ধন্যবাদ জানিয়েছে কাতার

    ইরানকে ধন্যবাদ জানিয়েছে কাতার

    জুন ১১, ২০১৭ ০৮:২২

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে দোহাকে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।

  • কাতার সংকট শেষ পর্যন্ত যুদ্ধে মোড় নিতে পারে: জার্মানি

    কাতার সংকট শেষ পর্যন্ত যুদ্ধে মোড় নিতে পারে: জার্মানি

    জুন ১০, ২০১৭ ২১:৩৯

    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অচলাবস্থা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নিতে পারে।

  • রাশিয়া সফরে কাতারি পররাষ্ট্রমন্ত্রী; সংলাপের আহ্বান ল্যাভরভের

    রাশিয়া সফরে কাতারি পররাষ্ট্রমন্ত্রী; সংলাপের আহ্বান ল্যাভরভের

    জুন ১০, ২০১৭ ১৫:১৩

    সৌদি আরবসহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে চলমান টানাপড়েনের মধ্যে রাশিয়া সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। মস্কো পৌঁছে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে করেছেন।