কাতার সংকট শেষ পর্যন্ত যুদ্ধে মোড় নিতে পারে: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i39896-কাতার_সংকট_শেষ_পর্যন্ত_যুদ্ধে_মোড়_নিতে_পারে_জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অচলাবস্থা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নিতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৭ ২১:৩৯ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী (বামে)
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী (বামে)

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অচলাবস্থা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নিতে পারে।

তিনি বলেন, কাতার ও প্রতিবেশী দেশগুলোর এই সংকট সমাধানের সুযোগ এখনো রয়েছে; এ সুযোগ কাজে না লাগালে যুদ্ধের হুমকি অনেক বেড়ে যাবে। জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল এসব কথা বলেছেন এবং তার এ সাক্ষাৎকার শনিবার প্রকাশিত হয়েছে।

কাতার এবং প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার চলমান এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমি চলতি সপ্তাহে সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এবং ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আমি জানি বিষয়টি কতটা মারাত্মক পর্যায়ে রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির জন্য একটা সম্ভাবনাও রয়েছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১