-
‘মার্কিন সেনাদের গুলিতেও বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন’
আগস্ট ২৯, ২০২১ ১১:৩৭আফগানিস্তানের কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের ভয়াবহ বিস্ফোরণের সময় সৃষ্ট গোলযোগের ভেতরে মার্কিন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে এবং এতে বহু মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়া টুডে গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।
-
কাবুলে সিআইএ'র ঈগল ঘাঁটি ধ্বংস করল আমেরিকার সেনারা
আগস্ট ২৯, ২০২১ ০৭:২৬আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ'র সর্বশেষ ঘাঁটি ধ্বংস করেছে আমেরিকার সেনারা। আফগানিস্তানে গত বিশ বছর ধরে ভয়াবহ রকমের হত্যা ও ধ্বংসযজ্ঞের নীতি বাস্তবায়নের পর যখন মার্কিন সেনাদের প্রত্যাহার করা হচ্ছে ঠিক তার শেষ মুহূর্তে এসে কাবুলে সিআইএর এই ঘাঁটি ধ্বংস করা হলো। মার্কিন বাহিনীর কাছে এটি ঈগল ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
-
আফগানিস্তানে আবার সেনা পাঠান: ওবামার প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা
আগস্ট ২৯, ২০২১ ০১:৩১কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তানে মার্কিন সেনা ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটিতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার জন্য আবার আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা প্রয়োজন।
-
আফগান সংকট কোন দিকে? কাবুলে ‘কেয়ামত’, বদলার হুমকি আমেরিকার
আগস্ট ২৮, ২০২১ ১১:৪৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
দায়েশের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করছে আমেরিকা
আগস্ট ২৮, ২০২১ ১১:২৪মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা কাবুল বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মূল পরিকল্পনাকারীর ওপর ড্রোন হামলা চালিয়েছে।
-
ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগান সংকটের সমাধান হবে না: ল্যাভরভ
আগস্ট ২৮, ২০২১ ১০:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আফগানিস্তানে
আগস্ট ২৮, ২০২১ ০৫:২২আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।
-
তালেবানের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তুরস্ক: এরদোগান
আগস্ট ২৮, ২০২১ ০৪:৩১তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয় নি আঙ্কারা। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ।
-
কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের: তালেবান
আগস্ট ২৭, ২০২১ ০১:১৮আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে তালেবান। বৃহস্পতিবার শেষ বেলায় চালানো এসব হামলায় ১২ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জনের প্রাণহানি হয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে।
-
১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১০৩; দায়েশের দায় স্বীকার
আগস্ট ২৭, ২০২১ ০০:৫৬আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।