-
রোহিত-পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইয়ের জয়, অজুহাত দিলেন না গম্ভীর
এপ্রিল ২৮, ২০১৬ ২১:১৩রোহিত শর্মা ও কাইরন পোলার্ডের ঝড়ো ইনিংসের সুবাদে কোলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল রোহিত শর্মার দল। ছয় ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর।
-
দিল্লিকে ১ রানে হারাল গুজরাট, জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন রায়না
এপ্রিল ২৭, ২০১৬ ২১:২৪ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৩তম ম্যাচে ক্রিস মরিসের ৩২ বলে অপরাজিত ৮২ রানের সুবাদে জয়ের সম্ভাবনা জাগিয়েও মাত্র ১ রানে হেরে গেছে দিল্লি ডেয়ারডেভিলস। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।
-
হায়দ্রাবাদের বিপক্ষে পুনের সহজ জয়, প্রথম ম্যাচেই বাজিমাত দিন্দার
এপ্রিল ২৬, ২০১৬ ২১:৪১ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই হারিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৪ রানের জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল।
-
ধোনির দলকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে কোলকাতা
এপ্রিল ২৪, ২০১৬ ২১:১৫ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২০তম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে দুই উইকেটে জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে অধিনায়ক গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটান উমেশ যাদব। পাঁচ ম্যাচে নিজেদের চতুর্থ জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল কোলকাতা। অন্যদিকে আইপিএল ক্যারিয়ারে প্রথমবার টানা চার ম্যাচ হারের তিক্ত স্বাদ পেলেন এম এস ধোনি।
-
মুস্তাফিজের জাদুকরী বোলিংয়ে পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল হায়দ্রাবাদ
এপ্রিল ২৩, ২০১৬ ২০:৫৪বাংলাদেশি কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিং ও ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। এর ফলে পাঁচ ম্যাচে নিজেদের তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল ডেভিড মিলারের দল।
-
ভিলিয়ার্স-কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে হেরে গেল ধোনির দল
এপ্রিল ২২, ২০১৬ ২২:০৫ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ১৩ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
-
টানা তিন ম্যাচে অপরাজিত গুজরাটকে ১০ উইকেটে হারাল হায়দ্রাবাদ
এপ্রিল ২১, ২০১৬ ২২:২২ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম তিন ম্যাচে অপরাজিত একমাত্র দল গুজরাট লায়ন্সকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের দলের এটি টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল তারা।
-
রোহিত-পোলার্ডের ঝড়ো ব্যাটিং কোহলির বেঙ্গালুরুকে হারাল মুম্বাই
এপ্রিল ২০, ২০১৬ ২১:৫৯রোহিত শর্মা ও কাইরান পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে গেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলির দল বেঙ্গালুরু। জবাবে, ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে জয় নিশ্চিত করে রোহিত শর্মার মুম্বাই।
-
পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে কোলকাতা
এপ্রিল ১৯, ২০১৬ ২১:৩৩গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পার উদ্বোধনী জুটিতে ৮২ রানের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ উইকেটে হারাল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর ফলে চলতি আইপিএলে চার ম্যাচের তিনটিতে জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এল শাহরুখ খানের দল। তিন ম্যাচের সবকটিতে জেতা গুজরাট লায়ন্স রান রেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে নেমে গেছে।
-
ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএলে প্রথম জয় পেল হায়দ্রাবাদ
এপ্রিল ১৮, ২০১৬ ২০:৫৯ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলমান আইপিএলে এটিই তাদের প্রথম জয়।