-
দ. আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
মার্চ ২৫, ২০১৬ ২০:০৪২৫ মার্চ (রেডিও তেহরান): দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেটের দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে 'এ' গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর মারলন স্যামুয়েলসের দায়িত্বশীল ব্যাটিংয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।
-
অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান
মার্চ ২৫, ২০১৬ ১৫:৪৪২৫ মার্চ (রেডিও তেহরান): টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ২৭ মার্চ সুপার টেনের দুই নম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে অজিরা। দুটি করে খেলায় জিতে ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন সমান। তবে রান রেটের দিকে এগিয়ে অস্ট্রেলিয়া। অজিদের রান রেট +০.৪৪০, আর ভারতের রান রেট সেখানে -০.৫৪৬। ওই ম্যাচে যারা জিতবে, তারাই চলে যাবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে।
-
শেষ ওভারে এভাবে আউট হওয়াটা ঠিক হয়নি: মুশফিকুর রহিম
মার্চ ২৪, ২০১৬ ০৮:৩৯২৪ মার্চ (রেডিও তেহরান): টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
-
জেতা ম্যাচ ১ রানে হেরে গেল বাংলাদেশ, সেমিফাইনালের পথে ভারত
মার্চ ২৩, ২০১৬ ২০:২২২৩ মার্চ (রেডিও তেহরান): ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র এক রানে হেরে গেল বাংলাদেশ। শেষ ৩ বলে বাংলাদেশের দরকার ছিল ২ রান। হার্দিক পান্ডের পর পর দুই বল সিঙ্গেল না নিয়ে উঠিয়ে মারতে গিয়ে আউট হন মুশফিক-মাহমুদউল্লাহ। শেষ ১ বলে দরকার ২ রান। ১ রান নিলেই ম্যাচ গড়ানোর কথা সুপার ওভারে। কিন্তু হার্দিকের ডট বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন মুস্তাফিজুর। তারপরও রান নিতে গিয়ে আউট হন তিনি। ফলে ১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
-
আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিক থাকল ইংল্যান্ড
মার্চ ২৩, ২০১৬ ১৫:২৪২৩ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল ইংল্যান্ড। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো ইংল্যান্ডকেও বেশ কষ্ট করে জিততে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে।
-
আইসিসি’র নিষেধাজ্ঞা বহাল, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না তাসকিন
মার্চ ২৩, ২০১৬ ০৯:৪১২৩ মার্চ (রেডিও তেহরান): বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিচারিক কমিশনারের পুনর্বিবেচনার শুনানি শেষে আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
-
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড, অবসরে যাচ্ছেন আফ্রিদি
মার্চ ২২, ২০১৬ ২১:১২২২ মার্চ (রেডিও তেহরান): নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘টু’তে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখনও রান রেটে এগিয়ে দুই নম্বরে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে দুই পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।
-
উত্তেজনা ছড়িয়ে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে গেল বাংলাদেশ
মার্চ ২১, ২০১৬ ১৯:৫৫২১ মার্চ (রেডিও তেহরান): টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দলের প্রধান দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। পেটের পীড়া ও জ্বরের কারণে খেলতে পারেননি দারুণ ফর্মে থাকা ওপেনার তামিম ইকবাল। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা ভালোই করেছে টাইগাররা।
-
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়, ম্যাচ সেরা ফ্লেচার
মার্চ ২০, ২০১৬ ২০:৪৫২০ মার্চ (রেডিও তেহরান): আন্দ্রে ফ্লেচারের অপরাজিত ৮৪ রানের সুবাদে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ২০১২ আসরের চ্যাম্পিয়নরা।
-
৩৭ রানে হারলেও দ. আফ্রিকাকে কাঁপন ধরিয়ে দিয়েছিল আফগানরা
মার্চ ২০, ২০১৬ ১৭:১৯২০ মার্চ (রেডিও তেহরান): দক্ষিণ আফ্রিকার দেয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৩৭ রানে হেরে গেলেও লড়াইটা ভালোই চালিয়েছে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। বাছাইপর্বে দাপুটে নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালোই লড়াই করেছিল।