-
গাজাবাসীই এই উপত্যকা শাসন করবে; চাপিয়ে দেয়া কাউকে গ্রহণ করা হবে না
নভেম্বর ১৩, ২০২৩ ০৭:৪২অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর গাজাবাসী ছাড়া অন্য কাউকে এই উপত্যকা শাসন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
হাসপাতালের জন্য দেয়া জ্বালানি প্রত্যাখ্যান করার অভিযোগ নাকচ করল হামাস
নভেম্বর ১৩, ২০২৩ ০৬:৫০অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের জন্য সরবরাহ করা সামান্য পরিমাণ জ্বালানি প্রত্যাখ্যান করার অভিযোগ অস্বীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, জ্বালানি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা নেই; কারণ, হাসপাতাল সংক্রান্ত সব সিদ্ধান্ত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে থাকে।
-
আল-শিফা হাসপাতালে হামলায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরাইল
নভেম্বর ১৩, ২০২৩ ০৫:৪৯অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় হামলা চালাতে ইহুদিবাদী ইসরাইল আমেরিকায় তৈরি এজিএম-১১৪আর৯এক্স হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার দখলদার ইসরাইলি সেনাদের ওই হামলায় হাসপাতালের বেশ কয়েকজন রোগী হতাহত হয়েছেন।
-
গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত, ২ ট্যাঙ্ক ধ্বংস
নভেম্বর ১২, ২০২৩ ১৬:৩৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের হামলায় আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত ও দু'টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।
-
ইসরাইল হামাসকে নির্মূল করতে পারবে না: হিজবুল্লাহ
নভেম্বর ১২, ২০২৩ ১৫:৪২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, গাজা উপত্যকার অসহায় মানুষদের হত্যার মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করা যাবে বলে ইসরাইল যদি ধারণা করে থাকে তাহলে তারা মারাত্মক ভুল করছে। তিনি আজ (রোববার) দক্ষিণ বৈরুতে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
-
ইসরাইলি বিমান হামলায় আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ ধ্বংস
নভেম্বর ১২, ২০২৩ ১৫:৩৬গাজা উপত্যকার স্বাস্থ্য উপমন্ত্রী ইউসুফ আবু রিশ জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফার কার্ডিয়াক বিভাগ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইসরাইলি দখলদাররা কার্ডিয়াক ভবনটি একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এর আশাপাশে প্রচণ্ড সংঘর্ষ চলছে।
-
গাজার নিরাপত্তা নিতে আবারো নেতানিয়াহুর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য
নভেম্বর ১২, ২০২৩ ১৪:৩৬ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো বলেছেন, গাজা যুদ্ধ শেষ হলেই ইসরাইল কর্তৃপক্ষ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার নিরাপত্তা দেখভাল তারাই করবে। এ কাজে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হবে না।
-
ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির প্রস্তাব না থাকার প্রতিবাদ ৫ বামপন্থী দলের
নভেম্বর ১২, ২০২৩ ১৪:০৯কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল ভারতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির প্রস্তাব না থাকার প্রতিবাদ জানিয়েছে ৫টি বামপন্থী দল।
-
ইসরাইলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
নভেম্বর ১২, ২০২৩ ০৯:৩৫ইহুদিবাদী ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তারা ইসরাইলের ভেতরে হামলা চালালো।
-
যে কারণে রিয়াদ সম্মেলন থেকে ইসরাইলবিরোধী কঠোর বিবৃতি এল না
নভেম্বর ১২, ২০২৩ ০৬:৩৪অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন ৫৭টি মুসলিম দেশের শীর্ষ নেতারা রিয়াদ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত হতে পারেননি।