• গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট চলছে

    গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট চলছে

    মে ১৯, ২০২১ ১৪:৩২

    গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এই ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি ১৯৪৮ সালে ইসরাইলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে।

  • যতদিন প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু: যে কারণে আগ্রাসন থামাবে না ইসরাইল

    যতদিন প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু: যে কারণে আগ্রাসন থামাবে না ইসরাইল

    মে ১৯, ২০২১ ১০:১৫

    তুরস্কের আনাতোলি বার্তাসংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরাইলি সেনাবাহিনীর আরো দুই থেকে তিন দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাটিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে।

  •  ইসরাইলি আগ্রাসনে গাজার ৫২ হাজার মানুষ উদ্বাস্তু

    ইসরাইলি আগ্রাসনে গাজার ৫২ হাজার মানুষ উদ্বাস্তু

    মে ১৯, ২০২১ ০৮:০৭

    জাতিসংঘ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। এছাড়া, পুরো গাজা উপত্যকা জুড়ে ৬৫০টি ভবন বিধ্বস্ত হয়েছে।

  • পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী সংঘর্ষ

    পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী সংঘর্ষ

    মে ১৯, ২০২১ ০৫:৪৪

    ইহুদিবাদী ইসরাইলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে।

  • নিখুঁতভাবে ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা: জারিফ

    নিখুঁতভাবে ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দিচ্ছে আমেরিকা: জারিফ

    মে ১৮, ২০২১ ০৭:০১

    ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান।

  • ইসরাইলের কাছে ৭৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করল আমেরিকা

    ইসরাইলের কাছে ৭৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করল আমেরিকা

    মে ১৮, ২০২১ ০৫:১৭

    গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে আমেরিকা। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট সোমবার এ খবর দিয়েছে।

  • যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস

    যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস

    মে ১৮, ২০২১ ০১:৩৬

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্বশর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরাইল বাধ্য হবে।

  • ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: ইসলামি জিহাদ আন্দোলন

    ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল: ইসলামি জিহাদ আন্দোলন

    মে ১৮, ২০২১ ০০:৫৯

    ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল একটি সরকার। তিনি আরো বলেছেন, প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরাইলকে নতজানু হতে বাধ্য করব। আমরা তাদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত করব।

  • ‘ইসরাইলের দিকে বন্ধুত্বের হাত বাড়ালে তার অপরাধের মাত্রা বেড়ে যায়’

    ‘ইসরাইলের দিকে বন্ধুত্বের হাত বাড়ালে তার অপরাধের মাত্রা বেড়ে যায়’

    মে ১৭, ২০২১ ১১:৩১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নিরবচ্ছিন্ন বিমান হামলা চালিয়ে তেল আবিব আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।

  • ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ করছে ইসরাইল: ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী

    ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ করছে ইসরাইল: ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী

    মে ১৭, ২০২১ ০৭:৫১

    ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল ‘যুদ্ধাপরাধ’ চালাচ্ছে বলে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চলমান ইসরাইলি গণহত্যা বন্ধ করতে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।