• দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া

    দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া

    জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৪১

    রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।

  • চীনা ‘কুঁজো’ ডুবোজাহাজ থেকে আমেরিকার যে কোনো স্থানে হামলা করা যাবে

    চীনা ‘কুঁজো’ ডুবোজাহাজ থেকে আমেরিকার যে কোনো স্থানে হামলা করা যাবে

    জানুয়ারি ১৩, ২০১৭ ১২:৪৫

    চীনের অত্যাধুনিক গোপন ডুবোজাহাজের পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের প্রায় যে কোনো স্থানে হামলা করা যাবে। ‘জিন টাইপ ০৯৪এ’ সাংকেতিক নামের পরমাণু শক্তি চালিত এ ডুবোজাহাজকে রয়েছে ১২টি ক্ষেপণাস্ত্র।

  • আমেরিকাকে ‘ধ্বংসাত্মক সংঘাতের’ হুমকি দিল চীন

    আমেরিকাকে ‘ধ্বংসাত্মক সংঘাতের’ হুমকি দিল চীন

    জানুয়ারি ১৩, ২০১৭ ১২:০৮

    চীন আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে বেইজিং-এর তৈরি কৃত্রিম দ্বীপে যেতে দেশটিকে বাধা দেয়া হলে ‘ধ্বংসাত্মক সংঘাত’ বেধে যাবে।

  • তাইওয়ান প্রণালী অতিক্রম করল চীনা বিমানবাহী রণতরী

    তাইওয়ান প্রণালী অতিক্রম করল চীনা বিমানবাহী রণতরী

    জানুয়ারি ১২, ২০১৭ ০৯:৪১

    চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিংসহ একটি নৌবহর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এ বহরের গতিবিধির ওপর নজরদারি করার জন্য তাইওয়ান যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পরই এ কথা জানালো চীনা সামরিক বাহিনী।

  • চীন অদূর ভবিষ্যতে ৩ বিমানবাহী রণতরীর মালিক হতে চলেছে

    চীন অদূর ভবিষ্যতে ৩ বিমানবাহী রণতরীর মালিক হতে চলেছে

    জানুয়ারি ০৮, ২০১৭ ১৬:৪২

    চীনের বিমানবাহী রণতরীর সংখ্যা অদূর ভবিষ্যতে তিনটিতে দাঁড়াবে। দেশটির দ্বিতীয় রণতরী নির্মাণের কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে এ খবর দিয়েছে দেশটির সংবাদপত্র চাইনিজ পিপলস ডেইলি।

  • ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া : 'চুপ করে বসে থাকবে না চীন'

    ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া : 'চুপ করে বসে থাকবে না চীন'

    জানুয়ারি ০৬, ২০১৭ ০৯:৪৬

    চীন বলেছে, ভারতের উচিত ‘ক্ষেপণাস্ত্রের জ্বর থেকে ঠাণ্ডা হওয়া’। চীনের রাষ্ট্র পরিচালিত ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি বলেছে, ভারত যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক দূর এগিয়ে যায় তাহলে বেইজিংও চুপচাপ বসে থাকবে না। পত্রিকাটিতে মূলত চীন সরকারের মতামত প্রতিফলিত হয়।

  • ‘থাড’ মোতায়েনের আবারো বিরোধিতা করল চীন

    ‘থাড’ মোতায়েনের আবারো বিরোধিতা করল চীন

    জানুয়ারি ০৬, ২০১৭ ০৯:৩৬

    চীন আবারো দক্ষিণ কোরিয়ার মাটিতে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরোধিতা করেছে। উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবেলায় ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হবে বলে দাবি করছে আমেরিকা।

  • সিপিইসি’র নিরাপত্তায় এবারে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী বানাচ্ছে পাকিস্তান

    সিপিইসি’র নিরাপত্তায় এবারে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী বানাচ্ছে পাকিস্তান

    জানুয়ারি ০৫, ২০১৭ ০৯:০১

    পাকিস্তান এই প্রথম ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নির্মাণের কাজ শুরু করেছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র পানি পথের নিরাপত্তা নিশ্চিত করতে আনুষ্ঠানিক ভাবে এ যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করা হয়েছে। গত মাসের ২৯ তারিখে ইস্পাত কাটার মধ্য দিয়ে এর সূচনা হয়েছে।

  • দ. চীন সাগরে অস্ত্র পরীক্ষা করছে চীনা বিমানবাহী রণতরী: বেইজিং

    দ. চীন সাগরে অস্ত্র পরীক্ষা করছে চীনা বিমানবাহী রণতরী: বেইজিং

    জানুয়ারি ০৫, ২০১৭ ০৭:১৭

    বেইজিং নিশ্চিত করেছে যে বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। পাশাপাশি ওই এলাকায় চলছে “বৈজ্ঞানিক” গবেষণা এবং সরঞ্জাম পরীক্ষা ।

  • শ্রীলংকার গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ নেবে চীনা কোম্পানি

    শ্রীলংকার গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ নেবে চীনা কোম্পানি

    জানুয়ারি ০৪, ২০১৭ ০৯:২২

    শ্রীলংকার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে চলেছে চীনা একটি কোম্পানি। চলতি একবিংশ শতাব্দীর বাকি সময় ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরটির নিয়ন্ত্রণে থাকবে এ কোম্পানি। অবশ্য কোম্পানিটির নাম এখনো প্রকাশ করা হয় নি।