-
দায়েশ বিরোধী মার্কিন জোটকে আর জঙ্গিবিমান দেবে না হল্যান্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০২:৪৯হল্যান্ড সরকার ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত মার্কিন জোটকে জঙ্গি বিমান দিয়ে আর সহযোগিতা করবে না।
-
নতুন জঙ্গিবিমান উন্মোচন করল ইরান (ভিডিও)
আগস্ট ২১, ২০১৮ ০৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘কাওসার’ নামে নতুন একটি জঙ্গিবিমান উন্মোচন করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং অভ্যন্তরীণ নকশা অনুসারে ইরান এই প্রথম জঙ্গিবিমান তৈরি করল।
-
ইরান নতুন জঙ্গিবিমান উন্মোচন করছে এ সপ্তাহে
আগস্ট ১৯, ২০১৮ ০৮:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, চলতি সপ্তাহে তার দেশ নতুন জঙ্গিবিমান উন্মোচন করবে। পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানো অব্যাহত রাখবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।
-
এফ-৩৫ বিমান কিনতে নতুন কোনো চুক্তি করবে না ইতালি
জুলাই ০৭, ২০১৮ ০৯:০৯ইতালি সরকার বলেছে, তারা আমেরিকা থেকে আর কোনো এফ-৩৫ জঙ্গিবিমান কিনবে না বরং ৯০টি বিমান কেনার জন্য যে অর্ডার দেয়া হয়েছে তা কাটছাঁটের বিষয়টি পর্যালোচনা করে দেখবে।
-
সাগরে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান
জুন ১১, ২০১৮ ০৯:০২জাপানের দক্ষিণে ওকিনাওয়া দ্বীপের কাছে সাগরের ওপর একটি মার্কিন এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদো এবং সরকারি রেডিও এনএইচকে’র প্রথামকি খবর অনুসারে বিমানটি ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটি থেকে উড়েছিল।
-
মার্কিন এফ-৩৫’র বদলে রুশ এসইউ-৫৭ কিনতে পারে তুরস্ক
মে ২৭, ২০১৮ ১৭:০৭মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান কেনার পরিবর্তে রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ জঙ্গিবিমান কিনতে পারে তুরস্ক। মার্কিন বাধার কারণে আঙ্কারা এমন সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে গণমাধ্যমে খবর বের হয়েছে।
-
বিমানবাহী জাহাজে রাতের বেলায় মহড়া চালালো চীন
মে ২৬, ২০১৮ ১৪:২৭চীনের প্রথম বিমানবাহী জাহাজ লিয়াওনিংয়ে রাতের বেলায় বিমান অবতরণ ও উড্ডয়নের মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী। চীনা গণমাধ্যম এ খবর দিয়েছে। এ ঘটনাকে চীনের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
-
ইসরাইলই প্রথম হামলার কাজে এফ-৩৫ বিমান ব্যবহার করেছে
মে ২২, ২০১৮ ১৩:২৬ইহুদিবাদী ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকার তৈরি এফ-৩৫ বিমানকে হামলার কাজে তারাই সর্বপ্রথম ব্যবহার করেছেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে দুইবার এফ-৩৫ বিমান ব্যবহার করেছেন তারা।
-
‘জেএফ-১৭ কেনার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে মালয়েশিয়া’
এপ্রিল ১৭, ২০১৮ ১৯:৩৯পাকিস্তানে তৈরি জঙ্গিবিমান জেএফ-১৭ কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিস এশিয়া-২০১৮ প্রদর্শনীর অবকাশে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তা এ তথ্য জানান।
-
১,৫০০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনবে ভারত
এপ্রিল ০৭, ২০১৮ ১৬:৫৭ভারত অন্তত ১১০টি যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে যার জন্য দেশটি ১,৫০০ কোটি ডলার খরচ করতে প্রস্তুত। ভারতের বিমান বাহিনী গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে।