• শ্রীনগরে দুটি গেরিলা হামলায় ৩ পুলিশকর্মী নিহত, রাইফেল লুট

    শ্রীনগরে দুটি গেরিলা হামলায় ৩ পুলিশকর্মী নিহত, রাইফেল লুট

    মে ২৩, ২০১৬ ১৩:০১

    জম্মু-কাশ্মিরের শ্রীনগরে দুটি আলাদা গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ ৩ পুলিশ কর্মী নিহত হয়েছে। অন্য দু’জন আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  • ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলাদের হামলায় ২ পুলিশ নিহত

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলাদের হামলায় ২ পুলিশ নিহত

    মে ২৩, ২০১৬ ০৮:৩৪

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জাদদিবাল শহরে একটি টহল দলের ওপর গেরিলাদের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ সহ দুই পুলিশ নিহত এবং একজন আহত হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, গেরিলারা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। গত তিন বছরের মধ্যে এই প্রথম শহরটিতে এ রকম হামলা চালাল গেরিলারা।

  • কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৩, হুররিয়াতের বনধ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৩, হুররিয়াতের বনধ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    এপ্রিল ১৩, ২০১৬ ০৬:৩৫

    জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে এক ক্রিকেটারসহ তিন বিক্ষোভকারী নিহত হওয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার হান্দওয়াড়াতে বিক্ষোভ প্রদর্শনের সময় এই হত্যাকাণ্ড ঘটে। বিক্ষোভকারীরা দোষী জওয়ানকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায়।

  • কাশ্মির সীমান্তে পাক-ভারতের মধ্যে গুলি বিনিময়: ৬ মাসের মধ্যে এই প্রথম

    কাশ্মির সীমান্তে পাক-ভারতের মধ্যে গুলি বিনিময়: ৬ মাসের মধ্যে এই প্রথম

    এপ্রিল ১০, ২০১৬ ১৩:০৯

    পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে আজ গুলি বিনিময় হয়েছে। জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত আন্তর্জাতিক সীমান্তে এ গুলি বিনিময় হয়েছে। গুলি বিনিময়ের জন্য পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ। উভয় পক্ষই বলেছে, বিনা উস্কানিতে অপর পক্ষ প্রথমে গুলি বর্ষণ শুরু করেছে।

  • জম্মু-কাশ্মিরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন পিডিপি নেত্রী মেহবুবা

    জম্মু-কাশ্মিরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন পিডিপি নেত্রী মেহবুবা

    মার্চ ২৪, ২০১৬ ২১:১৬

    ২৫ মার্চ (রেডিও তেহরান): জম্মু-কাশ্মিরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। বৃহস্পতিবার দলীয় বিধায়কদের এক বৈঠকে মেহবুবাকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচন করা হয়। দলীয় এই সিদ্ধান্তের ফলে তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। কারণ, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়। তাকে দলীয় বিধায়কদের নেতা নির্বাচন করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মেহবুবা।

  • কাশ্মিরে রাজনৈতিক সঙ্কট: মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মেহবুবা

    কাশ্মিরে রাজনৈতিক সঙ্কট: মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মেহবুবা

    মার্চ ২২, ২০১৬ ১৬:৫৮

    ২২ মার্চ (রেডিও তেহরান): ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে চলমান রাজনৈতিক সঙ্কটের উপায় বের করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মেহবুবা আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী মোদির বাসভবনে গিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে কথাবার্তা বলেন।

  • কাশ্মির সংকট আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে নিরসনের আহ্বান জানাল আমেরিকা

    কাশ্মির সংকট আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে নিরসনের আহ্বান জানাল আমেরিকা

    মার্চ ০৩, ২০১৬ ০৮:৩৮

    ৩ মার্চ (রেডিও তেহরান): আমেরিকা কাশ্মির সমস্যাকে স্বীকৃতি দিয়েছে এবং এ সমস্যা শান্তিপূর্ণ ভাবে সমাধানের আহ্বান জানিয়েছে। পাক-মার্কিন কৌশলগত সংলাপ শেষে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।