ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলাদের হামলায় ২ পুলিশ নিহত
মে ২৩, ২০১৬ ০৮:৩৪ Asia/Dhaka
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জাদদিবাল শহরে একটি টহল দলের ওপর গেরিলাদের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ সহ দুই পুলিশ নিহত এবং একজন আহত হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, গেরিলারা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। গত তিন বছরের মধ্যে এই প্রথম শহরটিতে এ রকম হামলা চালাল গেরিলারা।
জাদদিবাল শহরের মিল স্টপ এলাকায় খুব কাছ থেকে গুলি চালিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গেরিলারা। ঘটনাস্থলেই দুই পুলিশে মৃত্যু ঘটেছে। এখনো কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি।
জাদদিবাল শহরের নিরাপত্তা বাহিনীকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। হামলাকারীদের ধরার জন্য শহরটির পুরানো এলাকায় তল্লাসি অভিযান শুরু হয়েছে। ২০১৩ সালের জুনে সর্বশেষ এ জাতীয় হামলা হয়েছিল শহরটিতে। ওই হামলাও দুই পুলিশ নিহত হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৩
ট্যাগ