-
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তনের আভাস ভারতের
আগস্ট ১৬, ২০১৯ ১৩:১৭ভারতের পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করা হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৯৯৮ সালে ভারত প্রথম পরমাণু শক্তি অর্জন করে। তারপর এই প্রথম দেশটির পরমাণু নীতি পরিবর্তনের সম্ভাবনা আছে বলে আভাস দেয়া হলো। কাশ্মির নিয়ে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে তখন এ কথা জানানো হলো।
-
ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধারাই বিজয়ী হবে: খতিব
আগস্ট ১৬, ২০১৯ ১২:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, আগ্রাসীদের মোকাবেলায় ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরাই বিজয় লাভ করবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
-
পাকিস্তান: ভারতীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ, সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান
আগস্ট ১৬, ২০১৯ ১২:০৩পাকিস্তানে ভারতীয় সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। একই সঙ্গে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতে তৈরি পণ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
-
কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি: অমিত শাহকে মেহবুবা মুফতির মেয়ে
আগস্ট ১৬, ২০১৯ ০৯:২৬জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ অভিযোগ করেছেন, তাঁর মা গ্রেফতার হওয়ার কয়েক দিন পরে তাঁকে তাঁর বাড়িতে আটকে রাখা হয়েছে। বাড়িতে কেউ এলে তাদের গেট থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে। এমনকি এ খবরটুকুও তার কাছে পৌঁছে দেয়া হচ্ছে না।
-
ভারতের প্রতিটি ইটের জবাবে আমরা পাথর মারব: ইমরান খান
আগস্ট ১৫, ২০১৯ ১২:৪৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আযাদ কাশ্মীরে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। আমাদের কাছে তথ্য আছে এবং আমরা এরই মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির দুটি সভা করেছি। পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরিভাবে অবহিত।
-
কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে আগামীকাল আলোচনা
আগস্ট ১৫, ২০১৯ ১২:১৮ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি আলোচনার জন্য আগামীকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন বসবে। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
-
ভারতের স্বাধীনতা: কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান
আগস্ট ১৫, ২০১৯ ১০:০১ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসকে কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
-
কাশ্মীরে শিথিল হবে কারফিউ; বিচ্ছিন্ন থাকবে ফোন ও ইন্টারনেট
আগস্ট ১৪, ২০১৯ ১৪:৪৮ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর থেকে শিথিল করা হবে। তবে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই থাকবে। কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক এ তথ্য জানিয়েছেন।
-
আমি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হব: ইমরান খানের অঙ্গীকার
আগস্ট ১৪, ২০১৯ ১৪:০৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তিনি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবেন এবং কাশ্মীর ইস্যুকে সামনে এগিয়ে নেবেন।
-
৭৩তম স্বাধীনতা দিবসে কাশ্মীরের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ঘোষণা
আগস্ট ১৪, ২০১৯ ১২:৫৩ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির ৭৩তম দিবসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের আন্দোলন সংগ্রামের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি ইসলামাবাদ এবার কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে।