পাকিস্তান: ভারতীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ, সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান
https://parstoday.ir/bn/news/world-i72844-পাকিস্তান_ভারতীয়_পণ্যের_বিজ্ঞাপন_বন্ধ_সিনেমার_সিডি_বিক্রির_বিরুদ্ধে_অভিযান
পাকিস্তানে ভারতীয় সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। একই সঙ্গে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতে তৈরি পণ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৯ ১২:০৩ Asia/Dhaka
  • ফিরদৌস আশিক আওয়ান
    ফিরদৌস আশিক আওয়ান

পাকিস্তানে ভারতীয় সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। একই সঙ্গে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতে তৈরি পণ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ানের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

ফিরদৌস আশিক আওয়ান বলেন, “আমরা ভারতীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করেছি। এছাড়া, দোকানগুলোতে ভারতীয় সিনেমার সিডি জব্দ করতে পুলিশি অভিযান শুরু করেছি।” গতকাল (বৃহস্পতিবার) তিনি বলেন, এরইমধ্যে রাজধানী ইসলামাবাদে ভারতীয় সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাদেশিক সরকারগুলোর সহযোগিতায় এ অভিযান শিগগিরই শুরু হবে দেশের অন্যান্য অংশে।

Image Caption

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইসলামাবাদের সিডি বিক্রয়কারী দোকানগুলোতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ভারতীয় সিনেমার সিডি। ওদিকে, ভারতে তৈরি পণ্যের বিজ্ঞাপন টেলিভিশন ও রেডিও নেটওয়ার্কে সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।

গত বছরের অক্টোবর মাসে পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচারের অনুমতি প্রত্যাহার করেছিল, চিঠি দিয়ে সে কথাও জানিয়ে দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।