-
জয়ের ব্যাপারে আশাবাদী শেখ হাসিনা, ‘ভোট বিপ্লব' ঘটানোর আহ্বান কামালের
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৬:০২বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আজ হচ্ছে প্রচারণার শেষ রজনী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকাল আটটা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে।
-
ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ কাদেরের
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৪:৩০৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনেন দিন ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
রিট নিষ্পত্তি: জামায়াতে ইসলামীর ২৫ নেতার নির্বাচন করতে বাধা নেই
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৪:১৬বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও স্বতন্ত্র মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামীর ২৫ জন নেতার প্রার্থীতা প্রশ্নে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে হাইকোর্ট বরং রুল জারি করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে।
-
বাংলাদেশে ভয়ভীতিহীন ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৩:৪৩জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানান।
-
আমরা দেখাতে চাই- আ. লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: ফখরুল
ডিসেম্বর ২৭, ২০১৮ ০৮:৫৬বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচনে প্রমাণিত হয়ে গেল যে, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না। তবে, আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। এটা আমরা বলেছি বারবার। আমরা দেখিয়ে দিতে চাই যে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। সেটা প্রমাণিত হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিকেলে ঐক্যফ্রন্টের সভায়।’
-
৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন বিএনপির নেই: জয়
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৯:৫০বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসন পেতে পারে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) জনমত জরিপে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, বাস্তবে সেটাও ঘটবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
-
ড. কামালের চেম্বারে পুলিশ, নিরাপত্তা নিয়ে আলোচনা
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৫:০৪ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিনিয়র কর্মকর্তারা আজ দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
-
ড. কামালের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর: ওবায়দুল কাদের
ডিসেম্বর ২৬, ২০১৮ ১১:৫০জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
নির্বাচনকে সামনে রেখে ইসি মাহবুব তালুকদারের ৪ বার্তা
ডিসেম্বর ২৬, ২০১৮ ০৯:৪১বাংলাদেশের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। কমিশন তা হতে দিতে পারে না।”
-
জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীকে অযোগ্য ঘোষণার দাবিতে হাইকোর্টে আবেদন
ডিসেম্বর ২৬, ২০১৮ ০৯:০১নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বৈধ করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে। তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবিরের পক্ষে আজ (বুধবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার তানিয়া আমীর।