• খাশোগি হত্যাকাণ্ড: সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট নয় জি-সেভেন

    খাশোগি হত্যাকাণ্ড: সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট নয় জি-সেভেন

    অক্টোবর ২৪, ২০১৮ ০৮:৪৭

    সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেছেন, গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদ এ পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে তা মোটেই সন্তোষজনক নয় বরং নানা প্রশ্নের জবাব এখনো পাওয়া যায় নি।

  • বাবাকে হত্যার পর ছেলের সঙ্গে সৌদি রাজা ও যুবরাজের সাক্ষাৎ!

    বাবাকে হত্যার পর ছেলের সঙ্গে সৌদি রাজা ও যুবরাজের সাক্ষাৎ!

    অক্টোবর ২৪, ২০১৮ ০৮:৪৫

    সৌদি সাংবাদিক জামাল খাশোগির ছেলে ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

  • খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে: স্কাই নিউজ

    খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে: স্কাই নিউজ

    অক্টোবর ২৩, ২০১৮ ১৭:৫৬

    সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে বলে দাবি করেছে একটি ব্রিটিশ গণমাধ্যম 'স্কাই নিউজ'। ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে খাশোগির লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়।

  • খাশোগি হত্যাকাণ্ড: নিজের বক্তব্য তুলে ধরলেন এরদোগান

    খাশোগি হত্যাকাণ্ড: নিজের বক্তব্য তুলে ধরলেন এরদোগান

    অক্টোবর ২৩, ২০১৮ ১৪:২৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদগান বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে পূর্বপরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের সামনে আজ (মঙ্গলবার) তিনি একথা বলেন।

  • খাশোগি হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

    খাশোগি হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ২৩, ২০১৮ ১৩:২৫

    সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড এমনই একটি ঘটনা যার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। এ হত্যাকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

  • সৌদির সঙ্গে ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল করবে কানাডা!

    সৌদির সঙ্গে ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল করবে কানাডা!

    অক্টোবর ২৩, ২০১৮ ০৩:৫৫

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সৌদি আরব তার দেশ থেকে ক্রয় করা অস্ত্রের অপব্যবহার করছে বলে প্রমাণিত হলে তিনি রিয়াদের কাছে এক হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করে দেবেন।

  • সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিতে জার্মানির আহ্বান

    সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিতে জার্মানির আহ্বান

    অক্টোবর ২২, ২০১৮ ১৫:৩৫

    সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। জার্মান অর্থমন্ত্রী পিটার আল্‌তমায়ের আজ (সোমবার) এ আহ্বান জানান।

  • সৌদি রাষ্ট্রদূতকে কাল সকালেই বহিষ্কার করা উচিত: মার্কিন সিনেটর  

    সৌদি রাষ্ট্রদূতকে কাল সকালেই বহিষ্কার করা উচিত: মার্কিন সিনেটর  

    অক্টোবর ২২, ২০১৮ ১৪:৪৩

    সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ভূমিকা কী ছিল তা জানতে চাইছেন মার্কিন আইন প্রণেতারা। যুবরাজ বিন সালমানকে রক্ষার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও মার্কিন কংগ্রেসের দু দলের সদস্যরাই এ দাবি জানিয়েছেন।

  • ‘খাশোগির লাশের টুকরো নিয়ে গেছে সৌদি যুবরাজের দেহরক্ষী’

    ‘খাশোগির লাশের টুকরো নিয়ে গেছে সৌদি যুবরাজের দেহরক্ষী’

    অক্টোবর ২২, ২০১৮ ১৩:২৩

    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের দেহরক্ষী মাহের আবদুল আজিজ মুতরিব নিহত সাংবাদিক জামাল খাশোগির লাশের টুকরো রিয়াদে বহন করে নিয়ে গেছেন। একটি সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই পত্রিকা এ খবর দিয়েছে।   

  • আবার ভোল পাল্টাল সৌদি: 'খাশোগিকে গলা টিপে হত্যা করা হয়েছে'

    আবার ভোল পাল্টাল সৌদি: 'খাশোগিকে গলা টিপে হত্যা করা হয়েছে'

    অক্টোবর ২২, ২০১৮ ০৫:৩৫

    রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির মৃত্যু নিয়ে দ্বিতীয়বারের মতো অবস্থান পরিবর্তন করল সৌদি আরব। রিয়াদ এবার বলেছে, গোয়েন্দা কর্মকর্তারা শ্বাসরোধ করে খাশোগিকে হত্যা করেছে।