-
প্রয়োজনে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যাবে ইরান: সেনাপ্রধান
জুন ১৭, ২০১৯ ১৩:২০ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে আমেরিকাসহ সব শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে যাবে তার দেশ। তিনি আজ তেহরানের একটি মিলিটারি একাডেমির পাস আউট অনুষ্ঠানে তরুণ জওয়ানদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
বিপ্লব ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে ইরান কখনো আপোষ করবে না: কমান্ডার
জুন ০২, ২০১৯ ১৫:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশ কখনো ইসলামি বিপ্লব ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আপোষ করবে না। এর বিপরীতে বরং তার দেশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম।
-
সব ক্ষেত্রে আইআরজিসি'র বলিষ্ঠ ভূমিকা পালনে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বারোপ
এপ্রিল ২২, ২০১৯ ১৩:০৬ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এক ফরমান বলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নতুন কমান্ডার হিসেবে হোসেইন সালামিকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। সালামিকে কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফ'রির স্থলাভিষিক্ত করা হল।
-
‘যুদ্ধক্ষেত্রের রক্ত এ বন্ধন তৈরি করে দিয়েছে’
মার্চ ১৯, ২০১৯ ০৯:০২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যুদ্ধক্ষেত্রের রক্ত ইরান, সিরিয়া ও ইরাকের বন্ধন তৈরি করে দিয়েছে এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এ তিন দেশের সম্পর্ককে জোরালো করেছে।
-
উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: জেনারেল বাকেরি
মার্চ ১৯, ২০১৯ ০৩:৩৭ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেনারেল বাকেরি।
-
দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার সেনা প্রধানদের বৈঠকের গুরুত্ব
মার্চ ১৮, ২০১৯ ১৫:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেয়ার জন্য এখন সিরিয়ায় অবস্থান করছেন। রাজধানী দামেস্কের বৈঠকে আরো যোগ দেবেন ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানরা।
-
গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে সিরিয়া গেছেন ইরানি সেনাপ্রধান
মার্চ ১৮, ২০১৯ ০৭:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি গতকাল (রোববার) সিরিয়া সফরে গেছেন। রাজধানী দামেস্কে একটি ত্রিদেশীয় বৈঠক হবে এবং তিনি সেই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে আরো যোগ দেবেন ইরাক ও সিরিয়ার সেনাপ্রধান।
-
সিরিয়া থেকে অবৈধ বিদেশি সেনারা চলে যাবে: জেনারেল বাকেরি
মার্চ ১৭, ২০১৯ ১৪:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, যেসব দেশ অনুমতি ছাড়া সিরিয়ায় সেনা মোতায়েন করেছে তারা আগে হোক পরে হোক সেখান থেকে চলে যাবে। তিনি আজ (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে এ কথা বলেছেন।
-
পোল্যান্ড সম্মেলন ইরানকে দুর্বল করতে পারবে না: সেনাপ্রধান বাকেরি
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের প্রধান মেজর জেনারেল বাকেরি বলেছেন, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অনুষ্ঠেয় মার্কিন নেতৃত্বাধীন সম্মেলনে ইরানকে দুর্বল করতে পারবে না। তিনি বলেন, এ সম্মেলন ইরানের শক্তি ক্ষুণ্ন করতে পারবে না এমনকি, ইরানের নীতিতে কোনো প্রভাবও ফেলবে না।
-
মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির জন্য বিপ্লবের শত্রুরা ইরান-ভীতি ছড়াচ্ছে: জেনারেল বাকেরি
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১০:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ইসলামি বিপ্লবের শত্রুরা ইরান-ভীতি ছড়াচ্ছে। এ ক্ষেত্রে শত্রুরা তাদের প্রচেষ্টা জোরদার করেছে।