লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i162210-লেবাননে_ইসরায়েলি_হামলার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আনসার, আলি আল-তাহেরের উচ্চভূমি, নাবাতিয়াহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এসব হামলায় একই পরিবারের তিন শিশু, দুই নারীসহ মোট ১১ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামলায় আবাসিক ও বেসামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে।
(last modified 2026-08-16T06:17:10+00:00 )
আগস্ট ১৬, ২০২৬ ১২:১০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আনসার, আলি আল-তাহেরের উচ্চভূমি, নাবাতিয়াহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এসব হামলায় একই পরিবারের তিন শিশু, দুই নারীসহ মোট ১১ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামলায় আবাসিক ও বেসামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে।

বাকায়ি শনিবার রাতে বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হচ্ছে। আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ এবং লেবাননের দখল করা এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনীর দ্রুত প্রত্যাহারের দাবি জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননের জনগণের প্রতিরোধের প্রশংসা করে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে দেশের অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব উপায় ব্যবহারের আইনগত ও বৈধ অধিকার লেবাননের রয়েছে।

তিনি আরও বলেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার পথে ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশটির জনগণের পাশে রয়েছে।#
 
পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।