• আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে: ইইউর স্বীকারোক্তি

    আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে: ইইউর স্বীকারোক্তি

    জুলাই ২৭, ২০২২ ০৪:০২

    ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপে বোরেল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

  • খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি সই: ইইউর প্রতিক্রিয়া

    খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি সই: ইইউর প্রতিক্রিয়া

    জুলাই ২৩, ২০২২ ০২:২৫

    তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তিতে সই করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তির অধীনে ইউক্রেনের বৃহত্তম রপ্তানি বন্দর ওদেসাসহ তিনটি বন্দর উন্মুক্ত করা হবে। শুধুমাত্র ওদেসা বন্দরে দুই কোটি টন খাদ্যশস্য আটকে রয়েছে।

  • আমেরিকাকে লালসা ত্যাগ করতে হবে: বোরেলকে আব্দুল্লাহিয়ান

    আমেরিকাকে লালসা ত্যাগ করতে হবে: বোরেলকে আব্দুল্লাহিয়ান

    জুলাই ১৯, ২০২২ ০২:১৫

    ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে নতুন করে কোনো চুক্তি সই করতে হলে আমেরিকাকে দ্বিধাদ্বন্দ্ব ও লালসা ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

  • পরমাণু আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে: ইরান

    পরমাণু আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে: ইরান

    জুলাই ০৪, ২০২২ ০১:৫৭

    ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক চ্যানেলে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে বলে তিনি জানিয়েছেন।

  • নিজের অবস্থান থেকে সরে আসবে না ইরান: প্রেসিডেন্ট রায়িসি

    নিজের অবস্থান থেকে সরে আসবে না ইরান: প্রেসিডেন্ট রায়িসি

    জুন ২৬, ২০২২ ০৩:১৭

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না। তবে আলোচনা ফলপ্রসূ করার জন্য অন্য পক্ষগুলোকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসতে হবে।

  • আর হুমকির ভাষায় কথা বলা যাবে না: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা

    আর হুমকির ভাষায় কথা বলা যাবে না: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা

    জুন ২৬, ২০২২ ০২:৪২

    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে একটি শক্তিশালী, টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি চায়।তিনি শনিবার বিকেলে তেহরান সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে বৈঠকে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।

  • ‘আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরতে প্রস্তুত ইরান’

    ‘আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনা সংলাপে ফিরতে প্রস্তুত ইরান’

    জুন ২৬, ২০২২ ০১:৪৮

    ইরান সফরকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। বোরেল মূলত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপ আবার চালু করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তেহরান সফর করেন।

  • ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আবার শুরু হবে: ইইউ

    ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আবার শুরু হবে: ইইউ

    জুন ২৫, ২০২২ ১৪:১৪

    পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা আবারও শুরু করতে প্রস্তুত আছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

  • ইইউ মুখপাত্রের দাবি: ভিয়েনা সংলাপে চুক্তি আসন্ন!

    ইইউ মুখপাত্রের দাবি: ভিয়েনা সংলাপে চুক্তি আসন্ন!

    জুন ২২, ২০২২ ০৩:২৫

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের মুখপাত্র পিটার স্ট্যানো দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে এবং শিগগিরই এখানে একটি চুক্তি হতে যাচ্ছে। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ভিয়েনায় একটি চুক্তি সম্ভব হলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।

  • ‘আমেরিকার প্রতিটি অগঠনমূলক আচরণের উপযুক্ত জবাব দেবে ইরান’

    ‘আমেরিকার প্রতিটি অগঠনমূলক আচরণের উপযুক্ত জবাব দেবে ইরান’

    জুন ১৯, ২০২২ ০০:৫৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যেকোনা ফলদায়ক ও যৌক্তিক আলোচনাকে স্বাগত জানায়।কিন্তু ভিয়েনা সংলাপে একটি ভালো ও টেকসই চুক্তিতে পৌঁছার জন্য ইরানের প্রতিপক্ষকে দ্বৈত ও সাংঘর্ষিক অবস্থান ত্যাগ করতে হবে। তিনি শনিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ অবস্থান তুলে ধরেন।