-
উত্তর কোরিয়ার ব্যাপারে বিদ্বেষী নীতি চায় না ওয়াশিংটন: সুলিভান
মে ০৪, ২০২১ ০০:২৭উত্তর কোরিয়া সম্প্রতি আমেরিকার প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তার জবাবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, পিয়ং ইয়ংয়ের ব্যাপারে বিদ্বেষী নীতি চায় না ওয়াশিংটন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে নিজের নীতি পুনর্মূল্যায়নের যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার কোনো বিদ্বেষী লক্ষ্য নেই।
-
পরমাণু সমঝোতায় যোগ দেয়ার কাছাকাছি নয় আমেরিকা: বাইডেন
মে ০৩, ২০২১ ১৬:১৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যোগ দেয়ার কাছাকাছি অবস্থানে আসে নি। ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে সম্প্রতিক এক বৈঠকের সময় বাইডেন একথা বলেছেন।
-
‘সেনা প্রত্যাহারের অর্থ এই নয় যে, আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি’
মে ০৩, ২০২১ ১৪:২৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন উপস্থিতি বজায় থাকবে।
-
আল-কায়েদার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের দাবি ‘ওরা দুর্বল হয়ে পড়েছে’
মে ০৩, ২০২১ ১৩:৩৯দুই দশক পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে আনার কাজ শুরুর একই সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন মার্কিন সরকার আফগানিস্তানে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার চেষ্টা অব্যাহত রাখবে। তিনি বলেছেন সারাবিশ্বে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার ব্যাপারে আমরা সতর্ক থাকবো।
-
ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ
মে ০৩, ২০২১ ০০:৪১ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন। ইহুদিবাদী গণমাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে।
-
আমেরিকা নিজের মতাদর্শ অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চায়: চীন
এপ্রিল ৩০, ২০২১ ০২:৫৭মার্কিন মতাদর্শ অন্যদের কাঁধে চাপিয়ে দেয়ার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে চীন বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এসে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সামরিক তৎপরতা বাড়ছে।
-
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা
এপ্রিল ৩০, ২০২১ ০০:১৭আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
-
একযোগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল ইরান, চীন ও রাশিয়া
এপ্রিল ২৮, ২০২১ ০৬:৩৬ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী এই তিন দেশের প্রতিনিধিরা মঙ্গলবার এক বৈঠক থেকে এ আহ্বান জানান।
-
জো বাইডেনের বক্তব্যের সময়মতো জবাব হবে: তুরস্ক
এপ্রিল ২৭, ২০২১ ০৮:২০প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ সালে তুরস্কের সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তুর্কি সরকার। আঙ্কারা স্পষ্ট করে বলেছে, ১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়ার পর সময়মতো তার জবাব দেয়া হবে।
-
রাশিয়ার মোকাবিলায় দুর্বলতা বাইডেনের আত্মহত্যার শামিল: গ্রাহাম
এপ্রিল ২১, ২০২১ ০০:৩৯মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এবং এটি আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক।