• মার্কিন আদালতের রুলিং মানে না ইরান: জারিফ

    মার্কিন আদালতের রুলিং মানে না ইরান: জারিফ

    এপ্রিল ২২, ২০১৬ ০৭:২০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট থেকে দেয়া রুলিংকে তেহরান স্বীকার করে না। ওই রুলিংয়ে বলা হয়েছে, ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলার শিকার মার্কিন নাগরিকদের পরিবার পরিজনকে ইরান ২০০ কোটি ডলার পরিশোধ করবে। বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ থেকে এ অর্থের সংস্থান করার জন্য মার্কিন আদালত দেশটির সরকারকে কর্তৃত্ব দিয়েছে।

  • ইরান-ইইউ সহযোগিতার কাঠামোগত ভিত্তি তৈরি হয়েছে: মোগেরিনি

    ইরান-ইইউ সহযোগিতার কাঠামোগত ভিত্তি তৈরি হয়েছে: মোগেরিনি

    এপ্রিল ১৮, ২০১৬ ০৬:১১

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরান এবং ইইউ’র মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কাঠামোগত ভিত্তি তৈরি হয়েছে। ইরান সফর থেকে ফিরে তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইটে রোববার এ মন্তব্য করেছেন।

  • ‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’

    ‘ইরান-তুর্কি সহযোগিতা আঞ্চলিক সমস্যা সমাধান করতে পারে’

    মার্চ ১৯, ২০১৬ ২১:২৪

    ১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও আংকারার মধ্যে কার্যকরী সহযোগিতা থাকলে আঞ্চলিক যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা সমাধানে দু দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

  • তুরস্ক সফরে গেছেন জারিফ: মূল ইস্যু মধ্যপ্রাচ্য

    তুরস্ক সফরে গেছেন জারিফ: মূল ইস্যু মধ্যপ্রাচ্য

    মার্চ ১৯, ২০১৬ ১৩:৩৬

    ১৯ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শনিবার) সকালে তুরস্ক সফরে গেছেন। তার এ সফরে মধ্যপ্রাচ্যের চলমান নানা ঘটনাবলী আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া, দু দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে তিনি তুরস্কের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

  • নিরাপত্তহীনতা একটি মাত্র অঞ্চলে সীমাবদ্ধ থাকার বিষয় নয়’

    নিরাপত্তহীনতা একটি মাত্র অঞ্চলে সীমাবদ্ধ থাকার বিষয় নয়’

    মার্চ ১১, ২০১৬ ১৩:০৩

    ১১ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, উগ্রবাদ এবং নিরাপত্তহীনতা একটি মাত্র অঞ্চল, দেশ বা মহাদেশে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। আজ(শুক্রবার) থাইল্যান্ডের পররাষ্ট্র দফতরে ভাষণ দেয়ার সময়ে এ কথা বলেন তিনি।

  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জারিফ-কেরি ফোনালাপ হয়নি: ইরান

    ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জারিফ-কেরি ফোনালাপ হয়নি: ইরান

    মার্চ ১০, ২০১৬ ০৯:৪৮

    ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার ইরানি সমকক্ষ মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে যে দাবি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে টেলিফোন সংযোগ স্থাপনের চেষ্টা করা হলেও জারিফ বিদেশ সফরে থাকায় তা সম্ভব হয়নি।

  • ‘ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠতা লজ্জাজনক’

    ‘ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠতা লজ্জাজনক’

    মার্চ ০৭, ২০১৬ ১৩:৪১

    ৭ মার্চ (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গোটা মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক। তিনি আরো বলেছেন, ইসরাইলের আগ্রাসী নীতির কারণে যখন বিশ্বের বহু অমুসলিম দেশ ও সংস্থা তেল আবিবের সঙ্গে দূরত্ব বজায় রাখছে তখন কিছু মুসলিম দেশগুলোর এ আচরণ দুঃখজনক। অমুসলিম দেশগুলোর শক্ত অবস্থানের কারণে ইসরাইলের যে ক্ষতি হচ্ছে তা কিছু মুসলিম দেশ পুষিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

  • ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য কারো অনুমতি নেব না: জারিফ

    ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য কারো অনুমতি নেব না: জারিফ

    ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ১২:৫৪

    ২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের কাজ চালিয়ে যাবে এবং নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে কারো অনুমতি নেবে না। মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ ইরানের বার্তা সংস্থা ইসনা’কে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, “আমরা আগেই বলেছি, আমাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে আমরা কারো কাছে অনুমতি চাইব না।”

  • ‘সিরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমেরিকা বা সৌদি আরবের নেই’

    ‘সিরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমেরিকা বা সৌদি আরবের নেই’

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১২:২৭

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার রয়েছে দেশটির জনগণের। তিনি আরো বলেছেন, প্রেসিডেন্ট আসাদকে রেখেই সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান সম্ভব। এখানে ইরান, সৌদি আরব বা আমেরিকার বলার কিছু নেই।