-
ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১১:১৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত হানে।
-
ইরানি জাহাজ আটক করলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৫:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার ও আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, আমেরিকা যদি অবৈধভাবে ইরানের কোনো জাহাজ আটক করে তাহলে ইরানও একই রকমের ব্যবস্থা নেবে। আমেরিকা ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে বিবৃতি দেয়ার পর মোহাম্মদ দেহকান এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
‘সাগরের যেকোনো স্থানে শত্রুর জাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা আমাদের আছে’
জানুয়ারি ২৮, ২০২৪ ০৬:১৪ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরের যেকোনো স্থানে শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা তাদের রয়েছে। সানা এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করল যখন গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত অক্টোবর থেকে ইসরাইলের সঙ্গে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
-
ইসরাইলি জাহাজে শহীদ সোলাইমানি ও আবু মাহদির ছবি টানালো ইয়েমেনিরা
জানুয়ারি ২১, ২০২৪ ১৪:৫০গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী 'গ্যালাক্সি লিডার' নামে যে ইসরাইলি জাহাজ আটক করেছে তার ডেক থেকে একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে।
-
আরেকটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী
জানুয়ারি ১৯, ২০২৪ ১১:১১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগরে নতুন করে একটি মার্কিন পন্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হলো।
-
এবার লোহিত সাগরে যাতায়াত বন্ধ করার ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল
জানুয়ারি ১৭, ২০২৪ ০৫:৫৭ইয়েমেনের ওপর মার্কিন বিমান হামলার কারণে লোহিত সাগরে যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জের ধরে ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেল ওই সাগরপথে সব ধরনের জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
-
লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ চলাচল বন্ধ করল মায়ের্স্ক
জানুয়ারি ০৬, ২০২৪ ০৬:৩২লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো আপাতত আর কোনো জাহাজ না চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়ের্স্ক। গতকাল (শুক্রবার) প্রতিষ্ঠানটি এক ঘোষণায় বলেছে, লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলা চলতে থাকায় ওই পানিসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
‘ইসরাইল অভিমুখী জাহাজে হামলা সম্পূর্ণভাবে ইয়েমেনি সিদ্ধান্ত’
জানুয়ারি ০২, ২০২৪ ০৯:৪৯ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, কৌশলগত লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরাইলগামী জাহাজগুলোতে যে হামলা চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত। এখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ভূমিকা নেই।
-
মার্কিন টাস্কফোর্সে ডেনমার্ক যোগ দেয়ার পর ড্যানিশ জাহাজে হামলা
ডিসেম্বর ৩১, ২০২৩ ০৯:২১ড্যানিশ শিপিং কোম্পানি মায়ের্স্ক লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার পরপরই এটির একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজ (রোববার) ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুদায়দা বন্দর থেকে ৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিতে সরাসরি আঘাত হানে। ১০ দিন আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত টাস্ক ফোর্স লোহিত সাগরে টহল দিতে শুরু করার পর এই প্রথম কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলো।
-
ইসরাইলগামী ছাড়া অন্য সব জাহাজ নিরাপদ: হুথি আনসারুল্লাহ আন্দোলন
ডিসেম্বর ২৯, ২০২৩ ১১:০৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি মালিকানাধীন কিংবা ইসরাইলগামী জাহাজ ছাড়া আন্তর্জাতিক পানিসীমা দিয়ে অন্য যেকোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। হুথি মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম গতকাল (বৃহস্পতিবার) ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।