-
এবার আগ্রাসী ড্রোন রুখে দিল সিরিয়া
জুন ২৩, ২০২০ ০৮:০৪ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে হামলা চালাতে আসা একটি অপরিচিত ড্রোনকে রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। অপরিচিত এ ড্রোনটি হেমেইমিম বিমানবন্দরের রুশ ঘাঁটিতে হামলার ব্যর্থ চেষ্টা চালায়।
-
তিব্বতের ভারত সীমান্তে চীনের সামরিক মহড়া
জুন ০৩, ২০২০ ১৩:৪৬তিব্বতে ভারতের সঙ্গে যৌথ সীমান্তে চীন সামরিক মহড়া চালিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা আজ জানিয়েছে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা তিব্বতে অনুষ্ঠিত ওই মহড়ায় ড্রোন, যুদ্ধাস্ত্র এবং সেনাবাহিনীর প্রস্তুতির সরঞ্জাম বিস্ফোরক সামগ্রি ব্যবহার করা হয়েছে।
-
ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী
মে ৩০, ২০২০ ১১:৪৬পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গতকাল (শুক্রবার) পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে ভারতের ওই গোয়েন্দা ড্রোন।
-
ভারতে পঙ্গপালের আক্রমণ অব্যাহত, ব্যবহার হচ্ছে ড্রোন
মে ২৮, ২০২০ ১৪:৫৫ভারতের অন্তত ৫০ জেলায় পঙ্গপালের আক্রমণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পঙ্গপাল দেশটির প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস করেছে। যেখানে যাচ্ছে সেখানকার শস্যই শেষ করে দিচ্ছে।
-
ইরানি সেনাবাহিনী উন্মোচন করল দু’টি কৌশলগত দূরপাল্লার রাডার
এপ্রিল ২০, ২০২০ ০৫:১৫ইরানের সেনাবাহিনী কৌশলগত দূরপাল্লার দু’টি রাডার উন্মোচন করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দুই রাডার উন্মোচনের মধ্য দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ল।
-
লিবিয়ায় আমিরাতি ড্রোন ভূপাতিত করল ঐক্যমত্যের সরকার
এপ্রিল ২০, ২০২০ ০১:৫৪লিবিয়ার মিসরাতা শহরের কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার। ড্রোনটি মিসরাতা শহরে দক্ষিণে আবুকুরাইন এলাকার বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করছিল বলে ত্রিপোলি সরকার জানিয়েছে।
-
সেনাবাহিনীকে ড্রোনের গণ-চালান দিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (ভিডিও)
এপ্রিল ১৮, ২০২০ ১৪:৪৫ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সেনাবাহিনীর অধীনস্থ বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে পাইলটবিহীন বিমান বা ড্রোনের গণ চালান হস্তান্তর করেছে। এসব ড্রোনের মধ্যে যুদ্ধ এবং গোয়েন্দা ড্রোনের পাশাপাশি জেট-চালিত বহুমুখী চালকহীন বিমানও রয়েছে।
-
ইয়েমেনে সৌদি হামলা প্রতিহত : অনেক শত্রু হতাহত, ড্রোন ভূপাতিত
এপ্রিল ১১, ২০২০ ১৪:৪৯ইয়েমেনে সেনাবাহিনী ঘোষণা করেছে, মাত্র একদিনেই সৌদি জোটের অন্তত ছয় দফা হামলা ঠেকিয়ে দিয়েছে এবং জোটের একটি চালকহীন বিমান ভূপাতিত করেছে। কোভিড-১৯’এর প্রকোপের কারণে ইয়েমেনে আগ্রাসন চালানো বন্ধ করেছে বলে ভুয়া দাবি করার মাত্র কয়েকদিনের মধ্যেই দেশটির বিভিন্ন ফ্রন্টে সৌদি বাহিনী এ সব হামলা চালায়।
-
ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করল পাকিস্তান
এপ্রিল ০৯, ২০২০ ১৩:১৩পাকিস্তানের সেনাবাহিনী সেদেশের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
-
লিবিয়ায় বিদ্রোহীদেরকে সাহায্য করছে আমিরাতি ড্রোন
এপ্রিল ০৭, ২০২০ ১০:২৩লিবিয়ার সরকারি বাহিনী বলেছে, সংযুক্ত আরব আমিরাতের ড্রোন থেকে লিবিয়ার বিদ্রোহী গেরিলাদের সমর্থন দেয়া হচ্ছে। বর্তমানে উপকূলীয় শহর সিত্রের কাছে দু পক্ষের মধ্যে লড়াই চলছে।