-
গুলেনের সমর্থক ৩৯ নারীকে গ্রেফতার করেছে তুরস্ক
অক্টোবর ২১, ২০২১ ০৪:১৩তুরস্কের নির্বাসিত বিরোধী নেতা ফাতহুল্লাহ গুলেনের ৩৯ নারী সমর্থককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গুলেনের দলে যোগ দেয়ার অপরাধে এসব নারীকে তুরস্কের পাঁচটি প্রদেশ থেকে আটক করা হয়।
-
১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
অক্টোবর ২০, ২০২১ ০৭:৫৫আমেরিকা ও ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বংশোদ্ভূত তুর্কি সুশীল সমাজের নেতা ওসমান কাভালার আটক ও মামলা সম্পর্কে বিবৃতি দেয়ার পর এসব রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক।
-
এখনও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে চান এরদোগান
অক্টোবর ১৭, ২০২১ ০৩:২৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।তিনি শনিবার আঙ্কারায় এক বক্তব্যে বলেছেন, অতীতেও তুরস্ক কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করেছে। কাজেই বর্তমানে আবার সেখানে তুর্কি সেনা মোতায়েনে কোনো আপত্তি থাকার কথা নয়।
-
সিরিয়ায় নতুন সামরিক অভিযানের হুমকি দিলেন এরদোগান
অক্টোবর ১৬, ২০২১ ১৪:২৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান প্রতিবেশী সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।
-
‘আফগান মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অর্থ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া নয়’
অক্টোবর ১৫, ২০২১ ১২:৩৪তুরস্ক সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দেশে মানবিক ত্রাণ পাঠানোর পাশাপাশি পুঁজি বিনিয়োগ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।
-
সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে আমেরিকা: চাভুসওগ্লু
অক্টোবর ১১, ২০২১ ০৪:৪৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহযোগিতা করেছে আমেরিকা। তিনি ইউরোপীয় টিভি চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমেরিকা সিরিয়ায় সামরিক উপস্থিতির কারণ হিসেবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে দাবি করছে সে ব্যাপারে মোটেও নিষ্ঠাবান নয় ওয়াশিংটন।
-
আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া চলছে
অক্টোবর ০৬, ২০২১ ১৫:০৮আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। নাখচিভান এলাকায় এই মহড়া চলছে।
-
তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা: ইমরান খান
অক্টোবর ০৩, ২০২১ ০৪:১৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে।
-
‘আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে’: ফ্রান্সকে তুরস্কের হুঁশিয়ারি
অক্টোবর ০৩, ২০২১ ০৪:০৮তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গ্রীস সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি করেছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। একইসঙ্গে চুক্তিটি আঙ্কারাকে কোণঠাসা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
-
‘যেখান থেকে খুশি অস্ত্র কিনব, কেউ বাধা দিতে পারবে না’
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৩:৫৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে।