-
তুরস্কের জাহাজে তল্লাশি: ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব
নভেম্বর ২৪, ২০২০ ০৭:৫৩পূর্ব ভূমধ্যসাগরে লিবিয়া-অভিমুখী তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজে তল্লাশি করার প্রতিবাদ জানাতে আঙ্কারায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
আজারবাইজানে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তাব সংসদে পাস
নভেম্বর ১৮, ২০২০ ১৪:০৭আজারবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে তুরস্কের সংসদ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সেদেশে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
-
কারাবাখ শান্তিচুক্তি পর্যবেক্ষণ করতে আজারবাইজানে শান্তিরক্ষী পাঠাচ্ছে তুরস্ক
নভেম্বর ১৭, ২০২০ ০৩:১০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজানে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি অনুমোদন করার জন্য তার দেশের পার্লামেন্টের অনুমতি চেয়েছেন। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় এক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের সংঘর্ষের অবসান ঘটে।
-
ন্যাটো জোটের অন্য সদস্যদের মতো তুরস্ক এস-৪০০ ব্যবহার করবে: প্রতিরক্ষামন্ত্রী
নভেম্বর ১৩, ২০২০ ০৫:৫৬তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্য সদস্যরা যেভাবে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, ঠিক সেভাবেই তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের জাতীয় সংসদের পরিকল্পনা ও বাজেট কমিটির বৈঠকে হুলুসি আকার এ বক্তব্য দেন।
-
সিরিয়ার আরেকটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক
নভেম্বর ১১, ২০২০ ০৩:৫২সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আরো একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে।
-
তুরস্ক আরও বেশি গ্যাস কিনতে চায়: ইরানের উপমন্ত্রী
নভেম্বর ০৯, ২০২০ ১৪:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আরও বেশি গ্যাস আমদানি করতে চায় তুরস্ক। ইরানের উপ-তেলমন্ত্রী হাসান মুনতাযেরি তুরবাতি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
-
পদত্যাগ করেছেন তুরস্কের অর্থমন্ত্রী
নভেম্বর ০৯, ২০২০ ০৬:৫১তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক পদত্যাগ করেছেন। দেশের অর্থনৈতিক সংকট যখন বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে এবং দেশটির মুদ্রা দিনদিন মান হারাচ্ছে তখন তিনি পদত্যাগ করলেন। করোনাভাইরাসের মহামারীর কারণে তুরস্কের অর্থনীতিতে এই দুরাবস্থা সৃষ্টি হয়েছে।
-
তুরস্কের সাথে নতুন মিত্রতা: সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে নিয়ে যেতে চায় আমেরিকা
নভেম্বর ০৮, ২০২০ ১১:১৮সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেয়ার কথা চিন্তা করছে আমেরিকা। সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে- এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে আমেরিকা সহযোগিতা বাড়াতে চাইছে। আমেরিকা নিজেও অবৈধভাবে সিরিয়াযর ভূখণ্ড দখল করে রেখেছে।
-
কারাবাখ সংঘাত নিয়ে উত্তেজনা বৃদ্ধি: আজারবাইজান সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ০১, ২০২০ ১৬:২৯নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে যখন উত্তেজনা আরো বেড়েছে তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বাকু সফরে গেছেন।
-
তুরস্কের এস-৪০০ পরীক্ষা সফল হয়নি: রিপোর্ট
নভেম্বর ০১, ২০২০ ১৪:১০তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বার্তাসংস্থা 'কুর্দপ্রেস' একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যে পরীক্ষা চালিয়েছে তা সফল হয়নি।