-
জুযজান প্রদেশে তালেবান অবস্থানে বি-৫২ বোমারু বিমানের হামলা
আগস্ট ০৮, ২০২১ ০৪:২৫আফগানিস্তানের জুযজান প্রদেশে তালেবান অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) রাতে এ হামলা চালানো হয়।
-
আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে সমন্বিত হামলা; সব আক্রমণকারী ‘নিহত’
আগস্ট ০৪, ২০২১ ০২:১৩আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর দিয়েছে। এটি দাবি করেছে, মঙ্গলবার রাতের ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে।
-
নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানাল ইরান
আগস্ট ০২, ২০২১ ০১:৪৭আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান।কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।
-
আফগান সেনা অভিযানে চেচেন জঙ্গিসহ ১৩১ তালেবান নিহত
আগস্ট ০১, ২০২১ ০১:৫৮আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টার সেনা অভিযানে বিদেশি জঙ্গিসহ ১৩১ তালেবান সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
-
নিজের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত আমেরিকা: চীন
জুলাই ৩১, ২০২১ ০২:৪৬বিশ্বব্যাপী চলমান উত্তেজনা বিশেষ করে আফগানিস্তানের চলমান সংঘর্ষ ও প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে।
-
আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলা; এক পুলিশ নিহত
জুলাই ৩১, ২০২১ ০২:২৮আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে।জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।
-
শয্যা খালি নেই-ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছে করোনা রোগীরা
জুলাই ৩০, ২০২১ ১৩:১০শ্রোতা/পাঠক! ৩০ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
তালেবান প্রতিনিধিদলের চীন সফরের ব্যাপারে আফগান সরকারের প্রতিক্রিয়া
জুলাই ২৯, ২০২১ ১০:৪৯তালেবান প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে আফগান সরকার। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বেইজিং আগেভাগেই তালেবান প্রতিনিধিদলের এ সফরের বিষয়টি কাবুলকে জানিয়েছিল।
-
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ: আফগান পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৯, ২০২১ ১০:৪৬আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার বলেছেন, তার দেশে টেকসই শান্তি প্রতিষ্ঠায় ইরানের ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব দেয় কাবুল সরকার। তিনি আফগানিস্তান বিষয় ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের বিষয়টি তুলে ধরে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
-
আমেরিকা যথার্থই আফগানিস্তান পরিস্থিতিকে নাজুক করে দিয়েছে: ইমরান খান
জুলাই ২৯, ২০২১ ০২:২৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি আগে থেকে খারাপ ছিল এবং আমেরিকা যথাযথ অর্থেই এই পরিস্থিতিকে আরো খারাপ করে রেখে গেছে। তিনি বুধবার মার্কিন নিউজ চ্যানেল পিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে এই খোলামেলা মন্তব্য করেন।