-
তালেবানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ভর করছে সংলাপের ওপর: ইরান
জুলাই ১৪, ২০২১ ০২:৩২ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সাইয়্যেদ রাসূল মুসাভি এ মন্তব্য করেছেন।
-
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে চলছে তীব্র লড়াই; বাস্তুহারা ১২,০০০ মানুষ
জুলাই ১৩, ২০২১ ০০:৫৩আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের যুদ্ধ তীব্র আকার ধারন করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় ১২,০০০ মানুষ। আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান।
-
তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা করল আফগানিস্তান
জুলাই ১৩, ২০২১ ০০:৩১আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
-
২৭১ তালেবানকে হত্যার দাবি আফগান সরকারের; হাতছাড়া হলো নতুন এলাকা
জুলাই ১২, ২০২১ ১৩:০৩আফগানিস্তানে গতরাতের সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
তালেবানের প্রতি সমর্থন বন্ধ করুন: পাকিস্তানকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়
জুলাই ১২, ২০২১ ০১:৪৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করা।
-
চীনের সঙ্গে আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান
জুলাই ১২, ২০২১ ০১:২৫আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন।
-
আফগানিস্তানে সংঘর্ষ চলছে: কান্দাহারে বিমান হামলায় ‘৭০ তালেবান নিহত’
জুলাই ১১, ২০২১ ০২:১৫আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এসব সংঘর্ষের খবর জানিয়ে বলেছে, কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে।
-
তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে লেবানন, ইরাক ও সিরিয়ার পথে হাঁটতে হবে: আফগান প্রেসিডেন্ট
জুলাই ১০, ২০২১ ১৪:৩১ইরাক, সিরিয়া ও লেবাননের জনগণের লড়াইকে মডেল হিসেবে গ্রহণ করতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি। তিনি আজ (শনিবার) 'খোস্ত আন্তর্জাতিক বিমান বন্দর' উদ্বোধনের সময় এ কথা বলেন।
-
কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিচ্ছে তুরস্ক: এরদোগান
জুলাই ১০, ২০২১ ০৭:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে তার দেশের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতা হয়েছে। তিনি আরো বলেছেন, তুর্কি সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার ‘সবদিক’ সম্পর্কে বিস্তারিত চুক্তি হয়েছে।
-
আফগানিস্তান-তুর্কমেনিস্তান সীমান্ত এলাকার লোকজন পালিয়ে যাচ্ছেন
জুলাই ১০, ২০২১ ০৫:৪৭তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে ওই সীমান্ত থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছেন।