-
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে: তালেবান মুখপাত্র
অক্টোবর ০৬, ২০২১ ০৪:৩৩আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
-
ইরান-সৌদি আলোচনা: কেউ পূর্ব শর্ত দেয় নি
অক্টোবর ০৪, ২০২১ ১৬:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য যে আলোচনা চলছে তাতে কোনো পক্ষই কোনরকম পূর্ব শর্ত দেয় নি।
-
‘আমেরিকার অসংলগ্ন আচরণ বহাল রেখে সংলাপে বসে লাভ নেই’
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০২:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের ভবিষ্যত আমেরিকার আচরণের ওপর নির্ভর করছে। ইরান ওই সংলাপে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও তিনি মন্তব্য করেন।
-
আইএইএ ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে স্বাগত জানাল ইইউ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৩:২২ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে দেশটির সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র যে সমঝোতা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিকো মুরা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এই সমঝোতা ইতিবাচক ভূমিকা পালন করবে।
-
সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে তেহরান ও বাগদাদ
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০১:৩৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুদের সম্পর্ক নষ্ট করার সব রকম প্রচেষ্টা সত্ত্বেও ইরান ও ইরাকের মধ্যে সকল ক্ষেত্রে সম্পর্ক আরো শক্তিশালী করা হবে। তিনি রোববার তেহরান সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন।
-
আইএইএ’কে রাজনৈতিক চাপ থেকে মুক্ত থাকার আহ্বান জানাল ইরান
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৩:৪৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য শনিবার রাতে তেহরানে পৌঁছেছেন। আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকের দু’দিন আগে তিনি একদিনের সফরে ইরানে এলেন। আগামীকাল (সোমবার) ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-
ইউরোপের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: রায়িসি
সেপ্টেম্বর ০৯, ২০২১ ০১:২৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক নির্ভর করছে পারস্পরিক সম্মান প্রদর্শনের ওপর। ইউরোপীয়রা যতটুকু সম্মান দেখাতে পারবে তারা ততটুকু সম্মান পাবে এবং সম্পর্ক ততটুকু ঘনিষ্ঠ হবে।
-
সাবেক প্রেসিডেন্ট প্রার্থী যাকানি হলেন তেহরানের মেয়র; স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৫:১৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের নতুন মেয়র হিসেবে আজ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন আলী রেজা যাকানি।
-
জাপানের পররাষ্ট্রমন্ত্রী এখন তেহরানে
আগস্ট ২২, ২০২১ ০৮:৪৫জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎশু মোতেগি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে তিনি প্রথমেই তেহরানে পৌঁছালেন।
-
তেহরানের মেয়র নির্বাচিত হলেন আলিরেজা জাকানি
আগস্ট ০৮, ২০২১ ১৬:১৭আজ (রবিবার) তেহরানের সকল সিটি কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটগ্রহণে সভাপতিত্ব ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মেহদী চামরান। এবারের মেয়র নির্বাচনে আলিরেজা জাকানি সবচেয়ে বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।#